শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

তৃণমূল থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে: সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর পথচলা

প্রতিনিধির নাম / ৪১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

তৃণমূলের মাঠ সাংবাদিকতা থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমের দায়িত্বশীল পদে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নারায়ণগঞ্জের পরিচিত মুখ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। বস্তুনিষ্ঠতা, সাহস ও পেশাদারিত্বকে পুঁজি করে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি কাজ করে চলেছেন সংবাদ, সংগঠন ও সাংবাদিকদের অধিকার রক্ষায়।

সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্তমানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আইবিএন নিউজ (IBN News) এর বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে তিনি বাংলাদেশে সংস্থাটির সংবাদ কার্যক্রম সম্প্রসারণ, আন্তর্জাতিক মান বজায় রেখে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং অনুসন্ধানী সাংবাদিকতায় নেতৃত্ব দিচ্ছেন।

পাশাপাশি তিনি জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল বিদ্যুৎ টাইমস এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা ঘটনা নিরপেক্ষভাবে পাঠকের সামনে তুলে ধরতে বিদ্যুৎ টাইমস ইতিমধ্যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

তার এই পেশাগত দক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃতি পেয়েছে। বর্তমানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন—
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক,
আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন এর সক্রিয় সদস্য,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU) এর সাধারণ সম্পাদক।

সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে বিচারপতি সহ বিশিষ্টজনদের হাত থেকে অসংখ্য সম্মাননা ও ক্রেস্ট লাভ করেছেন।

শুধু সংগঠক নন, মানবিক সাংবাদিক হিসেবেও তিনি পরিচিতি অর্জন করেছেন। স্থানীয় সাংবাদিকদের কাজের মানোন্নয়ন, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নীতিগত সাংবাদিকতার পরিবেশ তৈরিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের যেকোনো বিপদে-আপদে পাশে দাঁড়ানো তার অন্যতম বৈশিষ্ট্য।

প্রতি ঈদে নিজ উদ্যোগে তৃণমূলের অসচ্ছল সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। এই উদ্যোগ সাংবাদিক সমাজে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে বলে মনে করেন সহকর্মীরা। সাংবাদিকতার প্রতি আন্তরিকতা, সংগঠনের কাজে নিষ্ঠা এবং সহকর্মীদের প্রতি স্নেহশীল আচরণের কারণে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে তিনি অত্যন্ত সম্মানিত।

এ প্রসঙ্গে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন,আমি নিজেকে তৃণমূলের একজন কর্মী মনে করি। সাংবাদিকতা আমার কাছে মহান পেশা, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমার ওপর অর্পিত দায়িত্ব সবসময় সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করি। মাঠ পর্যায়ে যে সকল সহকর্মী জীবনের ঝুঁকি নিয়ে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করেন, তাদের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, তৃণমূল সাংবাদিকরা ভালো থাকলে দেশের গণতন্ত্র ও সত্যের কণ্ঠ শক্তিশালী হবে। যতদিন বেঁচে আছি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যাব।”

নারায়ণগঞ্জের মাটি থেকে উঠে আসা এই সাংবাদিকের যাত্রা প্রমাণ করে, তৃণমূল পর্যায়ের নিষ্ঠা ও সততা থাকলে বৈশ্বিক মঞ্চেও নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর