বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতের বিপক্ষে গোল উৎসব করেছে বেনিন। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় দলকে ২৭-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দেশটির যুবারা। ৮০ মিনিটের এই ম্যাচে বেনিনের আক্রমণ সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারত।

বেনিনের হয়ে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো প্রত্যেকেই চারটি করে গোল করেছেন। ইজুদিন বুকারি করেছেন হ্যাটট্রিক। এ ছাড়া ভারতীয় খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়ে দেয়।

চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪। অন্যদিকে, এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা।

টানা দুই ম্যাচে জয়ের সুবাদে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গাও নিশ্চিত করেছে বেনিন। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে আফ্রিকার দলটি।

দুই দলই প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় শেষ ম্যাচটি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই লড়াইয়ে যে দল জিতবে, তাদেরই গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর