বিনোদন প্রতিবেদক:
আজ ৯ নভেম্বর, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোখলেসুর রহমান তোতার আদুরে কন্যা তানিয়া রহমান টুম্পার শুভ জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে বাবা-মায়ের ঘর আলোকিত করে পৃথিবীতে আসেন তিনি।
তানিয়া রহমান টুম্পা বর্তমানে দিনাজপুর নিউ টাউন এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী ও দুই পুত্র সন্তানকে নিয়ে অত্যন্ত সুখে-শান্তিতে দিনাতিপাত করছেন।
তার পিতা মোখলেসুর রহমান তোতা সমাজে একজন বহু গুণী ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত। তিনি একাধারে একজন লেখক, সাংবাদিক, মঞ্চ ও টিভি অভিনেতা এবং সফল সংগঠক।
তানিয়া রহমান টুম্পার এই বিশেষ দিনে তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি যেন সুস্থ, দীর্ঘায়ু এবং সফল হন—জন্মদিনে এই শুভকামনা।