স্টাফ রিপোর্টার:
দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতকানিয়া উপজেলা প্রতিনিধি,বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান আফজালীর পিতা ১৫নং ছদাহা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আফজাল নগরনিবাসী বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ হাবিবুর রহমানের( ৮৫) সকাল আনুমানিক দশটার দিকে নিজ বাসভবনে
ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম সহ সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামী গভীর শোক প্রকাশ করেছে।
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন এক যৌথ শোকবার্তায় বলেন, মরহুম ছিলেন একজন পরহেজগার, দ্বীনদার ও সমাজসেবক। সবসময় জামায়াতে ইসলামীর একজন একনিষ্ট শুভাকাঙ্ক্ষী ছিলেন। ইক্বামাতে দ্বীনের জন্য বাল্যকাল থেকে নিবেদিত ব্যক্তি ছিলেন। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাঁর যাবতীয় ইবাদত-বন্দেগি কবুল করেন, জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে আসীন করেন।
তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর কাছে পরিবারের সকলকে সবরে জামিলা দান করার জন্য প্রার্থনা করেন। আমীন।
উল্লেখ্য,মরহুম হাবিবুর রহমান বিভিন্ন মসজিদ,মাদ্রাসা ও সামাজিক দায়িত্ব পালন করেছিলেন। আজ বাদ এশা নিজ এলাকায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।