শিরোনাম :
ফরাজীকান্দা কাজী বাড়ি হতে রেললাইন পর্যন্ত সরু রাস্তাটির বেহাল দশা! বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান ৥ গ্রেফতার-৩ বন্দরে একমাসেও বিচার পায়নি ট্রাক চাপায় নিহত ও আহতদের পরিবারগুলো বন্দরে নতুন কুঁড়ি স্পোটর্স ২০২৬ সিজন-২ এর বাছাই পর্ব সম্পন্ন সাতকানিয়ায় ২৮অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে। সাতকানিয়ায় চলছে অনুমোদনহীন বাণিজ্য মেলা ৥ পরীক্ষার শেষ পর্যন্ত বন্ধের দাবি ৥ উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষক সমাজ বন্দরে পুলিশী অভিযানে মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ প্রিয় রাশেদ রউফ ৥ সাব্বির আহমেদ সেন্টু বন্দরে ৫০ বছরের পুরনো ভবনের ভীম ধ্বসে ৩ কৃষি কর্মকর্তা আহত চট্রগ্রাম শিশুসাহিত্য উৎসবে অংশ নিচ্ছেন না’গঞ্জের দুই ছড়াকার সেন্টু-শান্তু
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বন্দরে নতুন কুঁড়ি স্পোটর্স ২০২৬ সিজন-২ এর বাছাই পর্ব সম্পন্ন

প্রতিনিধির নাম / ২৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বন্দর প্রতিনিধি:
বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত নতুন কুঁড়ি স্পোটর্স ২০২৬ সিজন-২ এর বাছাই পর্ব ২৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় উপজেলার মিনার বাড়িস্থ শামসুজ্জোহা মুসাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শামসুজ্জোহা মুসাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুদ কবিরের সভাপতিত্বে বাছাই পর্বের আয়োজনে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশণার( ভূমি) মোঃ সাদরুল আলম, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাইয়ূম খান, মুসাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম, বন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিসু ও শামসুজ্জোহা মুসাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশদ উল্লাহসহ অন্যান্য ব্যক্তিবর্গ। ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, টেবিল টেনিস ও ভলিবসহ ১০ ইভেন্টে প্রায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হচ্ছে যথাক্রমে: শামসুজ্জোহা মুসাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, চরশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, মুসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেরিওয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসাপুর দাখিল মাদ্রাসা, ইক্বরা ক্যাডেট স্কুল এন্ড কলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর