চট্রগ্রামে শুরু হলো
দু’দিনব্যাপী উৎসব,
ভুলে যাবো মনের মাঝে
জিইয়ে রাখা খুঁত-সব।
আনন্দেতে মাতবো সবাই
সকাল-সন্ধা বেলায়,
মিলেমিশে দিন কাটাবো
মহামিলনমেলায়
পরস্পরের সাথী হবো
নানা আয়োজনে,
দুখের কথা ভুলে গিয়ে
সুখটা রাখবো মনে।
ছড়া, কবিতা আলোচনার
ফাঁকে মধুর গান,
সুর-লহরির মুর্ছনাতে
জুড়িয়ে যাবে প্রাণ।
চারিদিকে ধুম আয়োজন
কি আনন্দ উফ্,
প্রশংসিত ধন্য হলেন
প্রিয় রাশেদ রউফ।