শিরোনাম :
প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিবৃতি চট্রগ্রামের শিশুসাহিত্য উৎসবে নারায়ণগঞ্জের মান রাখলেন সেন্টু-শান্তু বিপর্যয় এড়িয়ে এবারও সেরা বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সনদপত্র বিতরণ সম্পন্ন বন্দরে মুছাপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আবুল কাউছার আশার মতবিনিময় সভা। সাইনবোর্ডে ১২ ফুট রাস্তা দখলের অভিযোগ, রাজউক ও থানার নোটিশের পরও নির্মাণকাজ চলার দাবি সাতকানিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর শোকবার্তা ফরাজীকান্দা কাজী বাড়ি হতে রেললাইন পর্যন্ত সরু রাস্তাটির বেহাল দশা! বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান ৥ গ্রেফতার-৩
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিবৃতি

প্রতিনিধির নাম / ৯৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সম্প্রতি ‘চট্টগ্রাম প্রতিদিন’ নামক একটি অনলাইন নিউজ পোর্টালে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে আমাকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে আমার নাম, ছবি এবং সম্পাদিত (কাটছাঁট করা) অডিও কল রেকর্ড ব্যবহার করে যেসব মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার সামাজিক, রাজনৈতিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে বলে আমি মনে করি।

আমি দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, অবৈধভাবে মাটি কাটা কিংবা এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই। সংবাদে যে অডিও কল রেকর্ডের কথা উল্লেখ করা হয়েছে, তা খণ্ডিত ও সম্পাদিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমার অভিযোগ। একইভাবে, এই ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি শাহারিয়া আহমদ ইমনের যিনি সী-মেরিন লিমিটেড নামক একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে মেরিনার হিসেব সুপারভাইজার পদ কর্মরত আছেন এবং একজন মানবীক সমাজকর্মী হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠিত, উনারও কোনো সম্পৃক্ততা নেই। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁর সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তাঁকে ও আমাকে জড়িয়ে প্রকাশিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

আমি একটি বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতকানিয়া পৌরসভার আমির হিসেবে দায়িত্ব পালন করছি। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছি। সমাজে আমার একটি পেশাগত পরিচয়, সামাজিক ও রাজনৈতিক অবস্থান এবং পারিবারিক মর্যাদা রয়েছে। অথচ কোনো ধরনের যথাযথ তথ্য যাচাই-বাছাই না করে এবং আমাদের বক্তব্য গ্রহণ না করেই একপক্ষীয় ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বহীন সাংবাদিকতার পরিচায়ক।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ। কিন্তু যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে একটি মহল আমার ও আমার সহকর্মীর সামাজিক, পেশাগত ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের সংবাদ শুধু ব্যক্তিগত সম্মানহানিই নয়, আমাদের পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। অতএব, ‘চট্টগ্রাম প্রতিদিন’ কর্তৃপক্ষের প্রতি আমার জোরালো দাবি—

১. প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদটি অবিলম্বে প্রত্যাহার ও প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

২. সংবাদে আমার নাম, ছবি এবং সম্পাদিত অডিও কল রেকর্ড ব্যবহারের বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে হবে।

৩. আমাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি সংশোধনী ও প্রতিবাদলিপি প্রকাশ করতে হবে।

৪. ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আমি সর্বদা সত্য, ন্যায় ও ইনসাফের প্রতি শ্রদ্ধাশীল। আমার ব্যক্তিগত সম্মান, সামাজিক ও রাজনৈতিক অবস্থান এবং পেশাগত মর্যাদা রক্ষার স্বার্থে প্রয়োজনে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।

সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ, কোনো মহলের প্ররোচনায় কিংবা সত্যতা যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ বা তথ্য প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকুন।

মিথ্যা সংবাদ নয়, আমরা চাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা।

বিনীত,

হামিদ উদ্দিন আযাদ
আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী
সাতকানিয়া পৌরসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর