শিরোনাম :
চট্রগ্রামের শিশুসাহিত্য উৎসবে নারায়ণগঞ্জের মান রাখলেন সেন্টু-শান্তু বিপর্যয় এড়িয়ে এবারও সেরা বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সনদপত্র বিতরণ সম্পন্ন বন্দরে মুছাপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আবুল কাউছার আশার মতবিনিময় সভা। সাইনবোর্ডে ১২ ফুট রাস্তা দখলের অভিযোগ, রাজউক ও থানার নোটিশের পরও নির্মাণকাজ চলার দাবি সাতকানিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর শোকবার্তা ফরাজীকান্দা কাজী বাড়ি হতে রেললাইন পর্যন্ত সরু রাস্তাটির বেহাল দশা! বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান ৥ গ্রেফতার-৩ বন্দরে একমাসেও বিচার পায়নি ট্রাক চাপায় নিহত ও আহতদের পরিবারগুলো
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সনদপত্র বিতরণ সম্পন্ন

প্রতিনিধির নাম / ১৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ক্রীড়া প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রতিযোগটায় অংশগ্রহণকারী দাবাড়ুদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান রুমির প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরাফাত আহমেদ রাজিব, এডিসি জেনারেল নাঈমা ইসলাম, এএসপি মোঃ ইব্রাহিম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।

এছাড়াও দাবা খেলার উন্নয়ন ও প্রসার নিয়ে আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর ইসলাম, ফিদে আরবিটার মোহাম্মদ শামীম এবং নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্লাসহ জেলার ক্রীড়া অনুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও মননশীল রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে দাবা খেলার প্রসারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সফলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দাবাড়ুর হাতে সনদপত্র তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর