শিরোনাম :
সাতকানিয়া ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত এম এ ইসহাক সোনারগাঁওয়ে গণপিটুনিতে চোর ফারুকের মৃত্যু ৥ লাশ নিয়ে কুচক্রী মহলের বাণিজ্য! বন্দরে সাংবাদিক বিল্লাল হঠাৎ অসুস্থ, শয্যাপাশে সহকর্মীরা বাবার পরিচালিত ‘যাপিত জীবন’ দিয়ে রূপালী পর্দায় নতুন অধ্যায় শুরু করছেন ভাবনা বন্দরে নামজারি ও খাজনা আদায়ের বিরুদ্ধে ভূমি অফিসে ভুক্তভোগীর আপত্তি ২০ নভেম্বর দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যাপিত জীবন কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী চকরিয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রবাসীর। সাংবাদিক মোখলেসুর রহমান তোতার কন্যা টুম্পার জন্মদিন আজ কাল কবি , গীতিকার, ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৭১তম জন্মদিন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বাবার পরিচালিত ‘যাপিত জীবন’ দিয়ে রূপালী পর্দায় নতুন অধ্যায় শুরু করছেন ভাবনা

প্রতিনিধির নাম / ২৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সাব্বির আহমেদ সেন্টু:

শোবিজ অঙ্গনে গুঞ্জন আর উত্তেজনার পারদ চড়িয়ে অবশেষে আসছে আগামী ২০ নভেম্বর শুক্রবার বড় পর্দায় বাবা’র ছবিতে অভিষেক ঘটতে যাচ্ছে দেশের মেধাবী ও জনপ্রিয় চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনার। তবে এবারের অনুভূতিটা তাঁর জন্য একেবারেই অন্যরকম, কারণ এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাবার পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সেলিনা হোসেনের কালজয়ী উপন্যাস এবং বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই সিনেপ্রেমীদের মাঝে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে।

‘যাপিত জীবন’ নামের এই চলচ্চিত্রটির পরিবেশনার দায়িত্বে রয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সেলুলয়েডের ফিতায় বাঙালির জীবন সংগ্রামের চিরন্তন রূপ ফুটিয়ে তুলতে এই ছবিতে ভাবনার পাশাপাশি যুক্ত হয়েছেন একঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রী। ছবিটিতে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, বর্ষণ, রওনক হাসান, আবুল কালাম আজাদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, তানভীর হোসেন প্রবাল, কাজী হায়াত, প্রণব ঘোষ, মিলি মুন্সি, ডলি জহুর, মৌসুমী হামিদ এবং খালিদ মাহবুব তুর্যর মতো গুণী শিল্পীরা। আগামী ২০ নভেম্বর থেকে দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে ছবিটি।

বাবার নির্দেশনায় অভিনয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন চিত্রনায়িকা ভাবনা। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এটি আমার বাবার পরিচালিত সিনেমা। ক্যারিয়ারে বাবার সঙ্গে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। এতদিন নিজের মতো করে যেখানে খুশি কাজ করেছি, তবে বাবার এই ছবিতে অভিনয় করে যেন নিজেকে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলাম।

তিনি আরও যোগ করেন, “সবচেয়ে বড় কথা হলো, এটি একটি সরকারি অনুদানের ছবি। তাছাড়া বাঙালির বহুল পঠিত ও জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এমন একটি ঐতিহাসিক কাজের অংশ হতে পারাটা আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, দেশের মানুষ তাদের প্রিয় উপন্যাসের এই রূপায়ন বড় পর্দায় দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসবেন। দর্শক যদি নিজ আগ্রহে হলে এসে আমাদের কাজটি দেখেন, তবে সেটাই হবে আমার অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অর্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর