শিরোনাম :
সাতকানিয়া ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত এম এ ইসহাক সোনারগাঁওয়ে গণপিটুনিতে চোর ফারুকের মৃত্যু ৥ লাশ নিয়ে কুচক্রী মহলের বাণিজ্য! বন্দরে সাংবাদিক বিল্লাল হঠাৎ অসুস্থ, শয্যাপাশে সহকর্মীরা বাবার পরিচালিত ‘যাপিত জীবন’ দিয়ে রূপালী পর্দায় নতুন অধ্যায় শুরু করছেন ভাবনা বন্দরে নামজারি ও খাজনা আদায়ের বিরুদ্ধে ভূমি অফিসে ভুক্তভোগীর আপত্তি ২০ নভেম্বর দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যাপিত জীবন কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী চকরিয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রবাসীর। সাংবাদিক মোখলেসুর রহমান তোতার কন্যা টুম্পার জন্মদিন আজ কাল কবি , গীতিকার, ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৭১তম জন্মদিন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বন্দরে নামজারি ও খাজনা আদায়ের বিরুদ্ধে ভূমি অফিসে ভুক্তভোগীর আপত্তি

প্রতিনিধির নাম / ১৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন হারদি মৌজার বিতর্কিত ৭৬ শতাংশ নালিশি ভূমির নামজারি জমাভাগ এবং অবৈধভাবে খাজনা পরিশোধের প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে লিখিত আপত্তি আবেদন জমা দেওয়া হয়েছে। লোহজং মুন্সিগঞ্জের বাসিন্দা মোঃ শাহিন মিয়া ও মোঃ শামীম-এর পক্ষে আম-মোক্তার (পাওয়ার অব অ্যাটর্নি) সূত্রে ফতুল্লার পাগলা এলাকার বাসিন্দা সুরুজ এই আবেদনটি দায়ের করেন। আবেদনে বিবাদী পক্ষে মোঃ শরীফ হোসেন (পিতা: মৃত ফজল সরদার), মোঃ নাসির রানা, মিনু বেগম, সাফিয়া বেগম, শিরিনা আক্তার, সাজ্জাদ হোসেন সাজু, মোঃ রাজু ওরফে সারোয়ার হোসেন এবং শিমু আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। আবেদন সূত্রে জানা যায়, বন্দর উপজেলার হারদি মৌজাস্থ এস.এ-৩৪, আর.এস-৪৬, এস.এ-১২, আর.এস-২৭ (নামজারি খতিয়ান- ৩৩৮) এর অন্তর্ভুক্ত এস.এ ৩৩, ৩১, ৩২, ৩৫ এবং আর.এস ৪৪, ৪১, ৪৩, ৪৬ দাগে মোট ৭৬ শতাংশ নাল জমি বাদি পক্ষ এস.এ ও আর.এস রেকর্ডীয় মালিক সূত্রে ভোগদখল করে আসছে। কিন্তু বিবাদী পক্ষ অবৈধভাবে উক্ত নালিশি ভূমির নামজারি জমাভাগ করে বেআইনি উপায়ে খাজনা পরিশোধের চেষ্টা করে যাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। উল্লেখ্য, উক্ত নালিশি সম্পত্তি নিয়ে দেওয়ানি আদালতে ইতোমধ্যে দুটি মোকদ্দমা (মোকদ্দমা নং- ৫১৬/২০২২ এবং ৪১৪/২০২২) বিচারাধীন রয়েছে। দেওয়ানি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদী পক্ষ যাতে কোনোভাবেই অবৈধ উপায়ে খাজনা পরিশোধ করতে না পারে এবং নতুন করে নামজারি না পায়, সে লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। বাদি পক্ষ অবিলম্বে উক্ত জমিতে সকল প্রকার খাজনা আদায় ও প্রশাসনিক প্রক্রিয়া স্থগিত রাখার জোর অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর