২০ নভেম্বর দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যাপিত জীবন
প্রতিনিধির নাম
/ ৪৪
বার পাঠ করা হয়েছে
আপডেট :
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শেয়ার
বিনোদন প্রতিবেদক:
বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বহুল পঠিত উপন্যাস অবলম্বনে নির্মিত এবং হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত বহুল প্রতীক্ষিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘যাপিত জীবন’ আগামী ২০ নভেম্বর দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ইমপ্রেশন টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় সিনেমাটি ঘিরে চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ৪৭-এর দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ছবিটির চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়।
‘যাপিত জীবন’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রবীণ অভিনেতা আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী; সিনেমায় তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। এছাড়া কেন্দ্রীয় চরিত্র ‘আনজুম’-এ অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা-যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় বড় পর্দায় কাজ করলেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন একদল গুণী শিল্পী।