বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহবায়ক শাহীনা ইসলাম মুক্তিকে ফুলেল অভ্যর্থণা জানিয়েছে বন্দর থানা জাতীয় নাগরিক পার্টি। ১০ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ মহানগরের আহবায়কের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বন্দর থানা শাখার আহবায়ক রিদোয়ান আহমেদ শুভ’র নেতৃত্বে উক্ত অভ্যর্থণা জানানো হয়। এ সময় বন্দর থানা জাতীয় নাগরিক পাটি সিনিয়র যুগ্ম আহবায়ক আবিদা সুলতানা সুমা, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, সিনিয়র সদস্য সচিব শামীম আহমেদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সহ- সাংগঠনিক সম্পাদক মনিমুল ইসলাম সানি ও সদস্য হিসেবে শিহাব উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় নাগরিক পার্টির সদ্য বিদায়ী আহবায়ক তথা কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগ (উত্তর) এর সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী, মহানগর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ সদর থানার আহবায়ক ইব্রাহীম আদাম খান, মহানগর যুবশক্তির আহবায়ক রাইসুল ইসলাম রিফাত, সদস্য সচিব মাহবুবর রহমান শান্ত এবং মূখ্য সংগঠক আদনান তাহসান ।