শিরোনাম :
সেনের বাড়ি মানব কল্যাণ যুব সংগঠন আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বালুচর যুব সমাজ’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশ্ব ডায়াবেটিস দিবসে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত বন্দরের রুস্তমপুরে খোকন গংয়ের রমরমা মাদক ব্যবসা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও রেলপথে ধসের শঙ্কা, ঝুঁকিতে ৫ কিলোমিটার এনসিপি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক মুক্তিকে বন্দর শাখার ফুলেল অভ্যর্থণা সাতকানিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, কুপিয়ে জখম ও মালামাল লুট সাতকানিয়া ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত এম এ ইসহাক সোনারগাঁওয়ে গণপিটুনিতে চোর ফারুকের মৃত্যু ৥ লাশ নিয়ে কুচক্রী মহলের বাণিজ্য! বন্দরে সাংবাদিক বিল্লাল হঠাৎ অসুস্থ, শয্যাপাশে সহকর্মীরা বাবার পরিচালিত ‘যাপিত জীবন’ দিয়ে রূপালী পর্দায় নতুন অধ্যায় শুরু করছেন ভাবনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

বালুচর যুব সমাজ’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশ্ব ডায়াবেটিস দিবসে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৫২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বন্দর প্রতিনিধি:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বালুচর যুব সমাজ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ বন্দরের মিরকুন্ডী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
লাইফ কেয়ার ডায়াবেটিক এন্ড থাইরয়েড সেন্টারের সহযোগিতায় সেবামূলক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব-এর নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। হাজী মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার কাজী সাঈদের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ডায়াবেটিক ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক এর পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। দিনব্যাপী আয়োজনের শুরুতে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বণাঢ্য আনন্দ র‌্যালি বের হয় পরে চিকিৎসা ক্যাম্পিং ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর