শিরোনাম :
বাবুই শিশু সাহিত্য উৎসবে ‘বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন চট্টগ্রামের লেখক শাম্মী তুলতুল কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ পদক জয়, দেশে ফিরলেন তাইহান সোয়াদ শিশু সাহিত্যিক ও নাট্যকার সাব্বির সেন্টু’র কৃতজ্ঞতা প্রকাশ তৃণমূল থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে: সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর পথচলা অগ্রবাণী প্রতিদিন সম্পাদক স্বপন পোদ্দার আর নেই বন্দরে বিশেষ অভিযানে গ্রেফতার-১৫ বায়ার্নের রহস্যময়ী পোস্ট কীসের ইঙ্গিত দিচ্ছে? ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্মী
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি

প্রতিনিধির নাম / ৩৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মানবিকতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় ভিডিপি সদস্য-সদস্যাসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন গ্রীন আই হসপিটালের মেডিকেল অফিসার মো. শামীম। এ সময় হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মামুন উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের চোখের সুস্থতা নিশ্চিত করা এবং চক্ষুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি প্রতি মাসের ১৫ তারিখ নিয়মিত বিনামূল্যে রোগী দেখার কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

কাশিপুর ইউনিয়নের দলনেতা তাওলাদ হোসেনের প্রত্যক্ষ সহযোগিতায় কর্মসূচিটি পরিচালিত হয়। এ সময় ভিডিপি সদস্য মাহমুদা আক্তার পান্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার অসচ্ছল ও সাধারণ মানুষ উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর