শিরোনাম :
বাবুই শিশু সাহিত্য উৎসবে ‘বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন চট্টগ্রামের লেখক শাম্মী তুলতুল কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ পদক জয়, দেশে ফিরলেন তাইহান সোয়াদ শিশু সাহিত্যিক ও নাট্যকার সাব্বির সেন্টু’র কৃতজ্ঞতা প্রকাশ তৃণমূল থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে: সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর পথচলা অগ্রবাণী প্রতিদিন সম্পাদক স্বপন পোদ্দার আর নেই বন্দরে বিশেষ অভিযানে গ্রেফতার-১৫ বায়ার্নের রহস্যময়ী পোস্ট কীসের ইঙ্গিত দিচ্ছে? ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন প্রধানমন্ত্রীর জনসভায় মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্মী
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বাবুই শিশু সাহিত্য উৎসবে ‘বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন চট্টগ্রামের লেখক শাম্মী তুলতুল

প্রতিনিধির নাম / ৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

শিশুতোষ বই লিখে কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শেখ শাম্মী তুলতুল অর্জন করলেন ‘বাবুই শিশু সাহিত্য উৎসব’-এর বেস্ট সেলার অ্যাওয়ার্ড। তাঁর জনপ্রিয় শিশুতোষ বই ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’-এর অসামান্য বিক্রিসাফল্য ও দীর্ঘমেয়াদি পাঠকপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ প্রকাশনা সংস্থা ‘বাবুই’ তাঁকে এ সম্মাননা প্রদান করে। ২০১৭ সালে প্রকাশিত বইটি প্রকাশের পর থেকেই পাঠকদের মাঝে দারুণ আগ্রহ ধরে রেখেছে।

গত শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা লেখকের হাতে পদক তুলে দেন।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আবু সালেহ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক হাসান হাফিজ, লেখক, সাংবাদিক ও প্রকাশক কাদের বাবু এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎসহ দেশের বরেণ্য সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে শেখ শাম্মী তুলতুল বলেন, এই সম্মাননা তাঁর সাহিত্যিক জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করছে। লেখালেখির স্বীকৃতিস্বরূপ দুই বাংলা থেকেই তিনি এর আগে বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। তবে কোনো বইয়ের বিক্রিসাফল্যের ওপর ভিত্তি করে এই প্রথম এমন সম্মাননা পাওয়ায় এই অর্জন তাঁর কাছে অন্যরকম এক আনন্দের।

উল্লেখ্য, গল্প, উপন্যাস এবং শিশুসাহিত্যসহ সাহিত্যের বিভিন্ন শাখায় নিয়মিত মুন্সিয়ানা দেখিয়ে চলেছেন শাম্মী তুলতুল। বাংলাদেশ ও ভারত মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা বর্তমানে ১৭টি। লেখালেখির এই পথচলায় তিনি দেশ ও বিদেশের সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর