নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী-এর নেতৃত্বে বন্দর থানায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে, যা পরিচালনা করেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন। গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে পরিচালিত এই যৌথ অভিযানে বন্দর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবী, গ্রেফতারি পরোয়ানা মূলে ৩ জন এবং নিয়মিত মামলায় ৩ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।