শিরোনাম :
সাইনবোর্ডে ১২ ফুট রাস্তা দখলের অভিযোগ, রাজউক ও থানার নোটিশের পরও নির্মাণকাজ চলার দাবি সাতকানিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর শোকবার্তা ফরাজীকান্দা কাজী বাড়ি হতে রেললাইন পর্যন্ত সরু রাস্তাটির বেহাল দশা! বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান ৥ গ্রেফতার-৩ বন্দরে একমাসেও বিচার পায়নি ট্রাক চাপায় নিহত ও আহতদের পরিবারগুলো বন্দরে নতুন কুঁড়ি স্পোটর্স ২০২৬ সিজন-২ এর বাছাই পর্ব সম্পন্ন সাতকানিয়ায় ২৮অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে। সাতকানিয়ায় চলছে অনুমোদনহীন বাণিজ্য মেলা ৥ পরীক্ষার শেষ পর্যন্ত বন্ধের দাবি ৥ উদ্বিগ্ন অভিভাবক ও শিক্ষক সমাজ বন্দরে পুলিশী অভিযানে মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সাতকানিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন।

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন:

চট্টগ্রামের সাতকানিয়ায় তাহফিযুল কুরআন রিসার্চ সেন্টার এর ব্যবস্থাপনায় দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার ছদাহা ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম আফজল নগর এস.ডি.এফ দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সাতবাড়িয়া দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা শাহ আব্দুল হালিম রশীদী (ম.জি.আ.)।

অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পতেঙ্গা ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, ছৈয়দাবাদ দুদুফকির আহমদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশীদ কাদেরী এবং আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার মুফচ্ছির মাওলানা মুর্শিদুল আলম।

এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, উলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ আবু জাফর শাকিল।

সকাল থেকে চারটি ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র কুরআনের আলোয় সমাজকে আলোকিত করতে এবং কোমলমতি শিশুদের হৃদয়ে কুরআনের ভালোবাসা জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী।তারা হিফজুল কুরআন প্রতিযোগিতার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর