নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দলীয় ঐক্য, পারস্পরিক সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীরা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. মো. আব্দুল হক মোল্লা, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নুর হোসেন নুরু ও হাসানুজ্জামান খোকন এবং মুছাপুরের সমাজসেবক হাজী মো. আলী হোসেন।মোঃ মিজানুর রহমান, সাবেক সভাপতি মুছাপুর ইউনিয়ন যুবদল। মুছাপুর ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার, আলম। সভায় সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারা মিয়া। এ সময় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পেনাং প্রদেশ, মালয়েশিয়া বিএনপির সভাপতি হাজী মো. গোলাপ হোসেন। মতবিনিময় সভায় নেতাকর্মীরা দলীয় সাংগঠনিক ঐক্য বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিএনপির কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।