জমি কেনার পর কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর মালিকানা-সংক্রান্ত সরকারি রেকর্ড হালনাগাদ করতে নামজারি করা জরুরি। জমির মালিকানা সুনির্দিষ্ট করা এবং ভবিষ্যতে জটিলতা এড়াতে এই প্রক্রিয়ার গুরুত্ব রয়েছে। সম্প্রতি নামজারির নিয়মে কিছু পরিবর্তন কার্যকর হয়েছে। বিশেষ করে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে সব ওয়ারিশের নাম একসঙ্গে অন্তর্ভুক্ত করে যৌথ নামজারির বিধান করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির সব ওয়ারিশের নাম একই খতিয়ানে অন্তর্ভুক্ত করে যৌথভাবে নামজারি করতে হবে। তবে নিবন্ধিত বণ্টননামার মাধ্যমে জমি ভাগ করা হলে ওয়ারিশরা নিজেদের অংশ অনুযায়ী পৃথক খতিয়ান করতে পারবেন।