বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

প্রতিনিধির নাম / ১২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটী স্টেশনের অদূরে দুর্ঘটনাটি ঘটে।

ট্রেনে থাকা একাধিক যাত্রী জানান, ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটের পর নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। অন্যান্য সময়ের চেয়ে এদিন ট্রেনের গতি বেশি ছিল। নাওটী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় ট্রেনে হুড়োহুড়ি শুরু হয়। একাধিক যাত্রী মাথাসহ বিভিন্নস্থানে আঘাত পান। কয়েকজনের মাথা ফেটে যায়। হুড়োহুড়ি করতে গিয়ে আহত হন আরও কয়েকজন যাত্রী।

ট্রেনে থাকা যাত্রী নাহিদা আক্তার বলেন, চলতি পথে হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়ে। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখি ধোঁয়া বের হচ্ছে।

নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবরটি পেয়েছি। হতাহতের খবর সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারিনি। একটু পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে।

লাকসাম রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর