বিনোদন ডেস্ক:
আমি সোনিয়া দেওয়ান প্রীতি, আগামী ২৪ নভেম্বর বিকেল ৩টায় নারায়ণগঞ্জ চুনকা পাঠাগারে অবস্থিত সিনেস্কোপে আসছি নতুন মুক্তিপ্রাপ্ত সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’ এর নায়িকা আশনা হাবিব ভাবনা ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিবকে সাথে নিয়ে। চলচ্চিত্রটির নির্মান কাজে আমরা পুরান ঢাকার ১৯৪৭ থেকে ৫২’র ভাষা আন্দোলন এর অবয়বে নারায়ণগঞ্জের সোনারগাঁও এর বেশ কিছু দৃশ্য ধারণ করেছি, যা নারায়ণগঞ্জবাসী হিসেবে আপনাদের ভাল লাগবে। যারা ছবিটির নায়িকা এবং পরিচালকের সাথে এই সুন্দর মুহূর্তটি উপভোগ করতে চান, তারা দ্রুত সিনেস্কোপের টিকিট সংগ্রহ করুন। আসন সীমিত, তাই দ্রুত আপনার টিকিট সংগ্রহ করুন এখনই। *আসন সংখ্যা সীমিত, তাই আজই টিকিট সংগ্রহ করুন অনলাইন কিংবা সরাসরি গিয়ে।