বন্দর ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা এবং জিয়া পরিষদ বন্দর থানা আহবায়ক কমিটি গঠনকল্পে আলোচনা সভা ২৩ নভেম্বর সোমবার বাদ মাগরিব বন্দরের ২১নং ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রোটারিয়ান মোহাম্মদ নাজির আহাম্মদ।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল। মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক সজিব আহাম্মেদের সঞ্চালনায় ও বন্দর থানা জিয়া পরিষদের সভাপতি রাসেল প্রধানের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা জিয়া পরিষদের আহবায়ক মোহাম্মদ মতি মাহমুদ, সদস্য সচিব ফয়েজ আহাম্মদ, জিয়া পরিষদ নেতা ফরিদ আহাম্মদ, সদর থানা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক এম এ কাইয়ূম পাপুল, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ূন কবির, জিয়া পরিষদ নেত্রী লিজা চৌধুরী, মুন্নী আক্তার। সভাশেষে মোহাম্মদ রাসেল প্রধানকে সভাপতি ও মোহাম্মদ রাশেদকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।