শিরোনাম :
নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাহীদ উল্লাহ ভূঁইয়া আমি জহিরুল ইসলাম মিন্টু, আজ মঙ্গলবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ’র সিনেস্কোপ-এ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনার সঙ্গে ‘যাপিত জীবন’ সিনেমা উপভোগে থাকছি, আপনি থাকছেনতো? আমি খালিদ সাইফুল্লাহ, আজ মঙ্গলবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ’র সিনেস্কোপ-এ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনার সঙ্গে ‘যাপিত জীবন’ সিনেমা উপেভোগে থাকছি, আপনি থাকছেনতো? আমি রঞ্জিত চন্দ্র দাস, আজ বিকেল ৩টায় নারায়ণগঞ্জ’র সিনেস্কোপ-এ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনার সঙ্গে যাপিত জীবন’ সিনেমা উপভোগে থাকছি, আপনি থাকছেনতো? আমি হুমায়ূন কবির মৃধা , ২৪ নভেম্বর বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সিনেস্কোপ-এ পরিচালক ও নায়িকার সঙ্গে ‘যাপিত জীবন’ সিনেমা উপভোগে আসছি আপনি আসছেনতো আমি ডি এম মাইনু্দ্দিন আহাম্মেদ , ২৪ নভেম্বর বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সিনেস্কোপ-এ পরিচালক ও নায়িকার সঙ্গে ‘যাপিত জীবন’ সিনেমা উপভোগে আসছি আপনি আসছেনতো? শহীদ জিয়ার কর্মময় জীবন এবং জিয়া পরিষদ বন্দর থানা কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত আমি সোনিয়া দেওয়ান প্রীতি, কাল বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিনেস্কোপে আসছি ‘যাপিত জীবন’ এর নায়িকা আশনা হাবিব ভাবনা ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিবকে সাথে নিয়ে আপনি আসছেনতো? বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার্থে আর্থিক সহায়তা দিলেন মানবাধিকার নেত্রী শাহানাজ জামান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ১ নম্বর খেয়াঘাট বটতলায় ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া ও মোঃ রুবেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবিদ হাসান ও মাওলানা মোঃ ইমতিয়াজ আহমেদ। এ সময় প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি, ব্যবসায়িক সফলতা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক ডিএম মাইনউদ্দিন, সদস্য ফখর উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত অতিথিরা নতুন এ ব্যবসাপ্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকার মানুষের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর