বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বন্দরে বিশেষ অভিযানে গ্রেফতার-১৫

প্রতিনিধির নাম / ২২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদীর নেতৃত্বে ২০ অক্টোবর রাতে বন্দর থানায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিনের সক্রিয় অংশগ্রহণে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সর্বমোট ১৫ (পনেরো) জন আসামী গ্রেফতার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ৬ জন মাদকসেবী, গ্রেফতারী পরোয়ানা মূলে ১ জন, নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের রুজুকৃত মামলায় ৩ জন, পূর্বের মামলায় ৪ জন এবং ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় ১ জনকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিবরণ: নবীগঞ্জ বাস স্ট্যান্ড রুপনগর, ৯ নং ওয়ার্ড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ নিবাসী মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ কামরুল (২৩), নবীগঞ্জ বাগবাড়ী (ছলের বাড়ীর টিনসেড বাসার ভাড়াটিয়া), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ (ভাসমান) নিবাসী সাহাবুদ্দিনের ছেলে আকাশ মিয়া (৩০), লাউসার (কাচপুর), পো: মদনপুর, ২ ওয়ার্ড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ নিবাসী মৃত আনোয়ার হোসেনের ছেলে মাসুদ রানা (২৬), ফরাজীকান্দা বড় মসজিদ ঢালী বাড়ী, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ নিবাসী মৃত আলী আকবরের ছেলে মোঃ আলী আক্কাস (২৪), চাঁনপুর, ৫ নং ওয়ার্ড, মদনপুর ইউপি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ নিবাসী মোঃ দুলালের ছেলে আবু রায়হান (২৩), চর ঘাড়মোড়া ব্রীজ সংলগ্ন, ইউপি- কলাগাছিয়া, ডাকঘর- মদনগঞ্জ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ নিবাসী মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে মোঃ মতিন (৫০) এবং চর ঘাড়মোড়া ব্রীজ সংলগ্ন, ইউপি- কলাগাছিয়া, ডাকঘর- মদনগঞ্জ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ নিবাসী মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে মোঃ আব্দুল আজিজ (৪৮)। বাকী মাদকসেবী, পরোয়ানাভুক্ত ও অন্যান্য ধারার আসামীদের গ্রেফতারপূর্বক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এই জোরালো অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর