শিরোনাম :
নরসিংদীতে ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর ও মতবিনিময় সভা নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাহীদ উল্লাহ ভূঁইয়া আমি জহিরুল ইসলাম মিন্টু, আজ মঙ্গলবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ’র সিনেস্কোপ-এ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনার সঙ্গে ‘যাপিত জীবন’ সিনেমা উপভোগে থাকছি, আপনি থাকছেনতো? আমি খালিদ সাইফুল্লাহ, আজ মঙ্গলবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ’র সিনেস্কোপ-এ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনার সঙ্গে ‘যাপিত জীবন’ সিনেমা উপেভোগে থাকছি, আপনি থাকছেনতো? আমি রঞ্জিত চন্দ্র দাস, আজ বিকেল ৩টায় নারায়ণগঞ্জ’র সিনেস্কোপ-এ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনার সঙ্গে যাপিত জীবন’ সিনেমা উপভোগে থাকছি, আপনি থাকছেনতো? আমি হুমায়ূন কবির মৃধা , ২৪ নভেম্বর বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সিনেস্কোপ-এ পরিচালক ও নায়িকার সঙ্গে ‘যাপিত জীবন’ সিনেমা উপভোগে আসছি আপনি আসছেনতো আমি ডি এম মাইনু্দ্দিন আহাম্মেদ , ২৪ নভেম্বর বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সিনেস্কোপ-এ পরিচালক ও নায়িকার সঙ্গে ‘যাপিত জীবন’ সিনেমা উপভোগে আসছি আপনি আসছেনতো? শহীদ জিয়ার কর্মময় জীবন এবং জিয়া পরিষদ বন্দর থানা কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত আমি সোনিয়া দেওয়ান প্রীতি, কাল বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিনেস্কোপে আসছি ‘যাপিত জীবন’ এর নায়িকা আশনা হাবিব ভাবনা ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিবকে সাথে নিয়ে আপনি আসছেনতো?
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নরসিংদীতে ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর ও মতবিনিময় সভা

প্রতিনিধির নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণরত ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) স্টাডি ট্যুরের অংশ হিসেবে নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।

সভায় নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য, প্রশাসনিক কাঠামো, জেলা পুলিশের কার্যক্রম, অর্জন, সাফল্য ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিজেদের পেশাগত অভিজ্ঞতা ও বাস্তব কর্মজীবনের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়, পেশাগত দক্ষতা, সততা, নৈতিকতা এবং নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণকাল থেকেই নিজেদের যোগ্য ও অভিজ্ঞ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রশিক্ষণে মনোযোগী হওয়ার পাশাপাশি পেশাগত জ্ঞান ও নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভা শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা নরসিংদী মডেল থানা, উপমহাদেশের প্রথম মুসলিম নারী স্নাতক ও ভাষাবিদ ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি ও জাদুঘর, ড্রিম হলিডে পার্ক, হেরিটেজ রিসোর্ট, শীতলক্ষ্যা নদীতে নৌবিহার এবং প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন।

দিনব্যাপী পরিদর্শন ও বিভিন্ন কার্যক্রম শেষে শিক্ষানবিশ কর্মকর্তারা নরসিংদী পুলিশ সুপারের বাসভবনে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন।

এ স্টাডি ট্যুরের মাধ্যমে নবীন পুলিশ কর্মকর্তারা নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য, প্রশাসনিক কার্যক্রম ও জেলা পুলিশের মাঠপর্যায়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পান। পাশাপাশি এ আয়োজন তাঁদের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর