নিজস্ব প্রতিবেদক:
জন্মবার্ষিকীতে যে সকল বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ নানাভাবে শুভেচ্ছা শুভ কামনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খ্যাতিমান শিশু সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু। প্রেরিত এক কৃতজ্ঞতা বার্তায় তিনি উল্লেখ করেন, ফেসবুকে আমার জন্মদিনের বার্তাটি প্রকাশ পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে থাকা আমার সকল প্রিয়জন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে যেভাবে ভালোবাসার প্লাবন এবং শুভেচ্ছাবাণী বয়ে চলেছে আমি সত্যিই ধন্য এবং অভিভূত!
কাছে-দূরের বহু গুণগ্রাহী ও প্রিয় মানুষ আমাকে ঘিরে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা জানানো আর নানারকম সুন্দর আয়োজনে যেভাবে সম্মানিত করেছেন, তাদের এই অনবদ্য ভালোবাসা আমার জীবনের অন্যতম সেরা উপহার। প্রিয় মানুষজন আমাকে এতটা ভালোবাসেন, আজকের এই বিশেষ মুহূর্তগুলো না এলে হয়তো তা পূর্ণাঙ্গভাবে অনুধাবন করতেই পারতাম না।
বিশেষভাবে ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাই নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি-র শ্রদ্ধেয় বিদ্যুৎ ভাই ও আরজু ভাই আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী গোলাম রসুল আজাদ ভাই
বন্দর থানা প্রেস ক্লাব-এর আমার সকল প্রিয় সহযোদ্ধাগণ আপনারা আমাকে যেভাবে মূল্যায়ন করেছেন এবং আপন করে নিয়েছেন, তা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। আপনাদের এই নিখাদ ও অপরিসীম ভালোবাসার কাছে আমি আজীবন ঋণী হয়ে রইলাম। পাশাপাশি, সারাবিশ্বে ছড়িয়ে থাকা আমার সকল ফেসবুক ফ্রেন্ড ও শুভাকাঙ্ক্ষী, যারা বিভিন্ন মাধ্যমে হরদম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দিনটিকে স্মরণীয় করে রেখেছেন—আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। স্রষ্টার কাছে প্রার্থনা করি, আপনারা সবাই যেন সুস্থ, সুন্দর ও দীর্ঘজীবনের অধিকারী হন। আপনাদের এই ভালোবাসা ও ভালোবাসার বন্ধন যেন অমলিন থাকে চিরকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা! ❤️