শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অবশেষে এসপি জাহাংগীর আলম গ্রেপ্তার সাতকানিয়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত বানিজ্য মেলায় যাওয়ার পথে সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৩জনের মৃত্যু কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতি অফিস উদ্বোধন। মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে ধর্মীয় কঠিন চীবরদান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত দুই বছরে ৭০০ উন্নয়ন কাজ, দেনা কমেছে ২৭১ কোটি টাকা ২য় বর্ষপূর্তিতে: (চসিক) প্রশাসকের নারায়ণগঞ্জে এনআরডি সাহিত্য সংস্কৃতি কেন্দ্র’র অভিষেক অনুষ্ঠিত সেনের বাড়ি মানব কল্যাণ যুব সংগঠন আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বালুচর যুব সমাজ’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশ্ব ডায়াবেটিস দিবসে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতি অফিস উদ্বোধন।

প্রতিনিধির নাম / ৭৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

সাতকানিয়ার কেরানীহাটে,
কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতির নতুন কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নুরুল আবছার।

সমিতির সভাপতি মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে শ্রমিক নেতা নুরুল হক নুরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন,ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের,ব্যবসায়ী মোঃ দিদারুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক সোলাইমান বাবুল,কেরানীহাট হাইচ চালক সমিতির সভাপতি মোঃ রফিক, হাইচ মালিক সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,পরিবহন শ্রমিক নেতা মোঃ শফিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে পিকআপ ভ্যান চালকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

দোহাজারী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ নুরুল আবছার উপস্থিত চালকদের উদ্দেশে বলেন, ট্রাফিক আইন মেনেই আপনারা গাড়ি চালাবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে
চোখে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাবেন না, প্রয়োজনে দুই এক মিনিট থেমে চোখে পানি দিয়ে চালকের আসনে বসুন, সচেতন হোন নিজে বাঁচুন অন্যকে বাঁচান।

সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলীম বলেন কেরানীহাটে দীর্ঘ যানজট যত্রতত্র ঝুঁকিপূর্ণ অবৈধভাবে পার্কিং মহাসড়কের উপর অযথা দাঁড়িয়ে যানজট সৃষ্টি করা মানুষের কষ্ট জরুরী ভিত্তিতে এ্যমভুলেন্স যাওয়া আসা বিঘ্ন ঘটে। এমন আচরণ থেকে আমাদের সচেতন থাকতে হবে আপনাদের সকলের সহযোগিতায় প্রশাসন সবসময় সেবা প্রদানে কাজ করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর