শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অবশেষে এসপি জাহাংগীর আলম গ্রেপ্তার সাতকানিয়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত বানিজ্য মেলায় যাওয়ার পথে সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৩জনের মৃত্যু কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতি অফিস উদ্বোধন। মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে ধর্মীয় কঠিন চীবরদান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত দুই বছরে ৭০০ উন্নয়ন কাজ, দেনা কমেছে ২৭১ কোটি টাকা ২য় বর্ষপূর্তিতে: (চসিক) প্রশাসকের নারায়ণগঞ্জে এনআরডি সাহিত্য সংস্কৃতি কেন্দ্র’র অভিষেক অনুষ্ঠিত সেনের বাড়ি মানব কল্যাণ যুব সংগঠন আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বালুচর যুব সমাজ’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশ্ব ডায়াবেটিস দিবসে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বানিজ্য মেলায় যাওয়ার পথে সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৩জনের মৃত্যু

প্রতিনিধির নাম / ৯৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়ার মৌলবীর দোকান সংলগ্ন উত্তর পাশে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সর্বস্ব হারানো সেই পরিবারটির শেষ প্রদীপও নিভে গেছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী দেলোয়ার ও তার নিষ্পাপ ছোট্ট কন্যাসন্তান। এরপর দীর্ঘ ২৪ দিন আইসিইউ (ICU) ও লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে তীব্র লড়াই চালিয়ে অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার স্ত্রীও।

এর মধ্য দিয়ে একটি হাসিখুশি ও সম্ভাবনাময় পরিবার মুহূর্তের মধ্যে চিরতরে হারিয়ে যায়।

২৩ অক্টোবর, কেরানীহাটের সী ওয়ার্ল্ড বানিজ্য মেলায় যাওয়ার পথে সাতকানিয়ার মৌলবীর দোকানের উত্তর পাশে শহর মুখি দ্রুতগামী একটি ঈগল পরিবহনের চাকা পৃষ্ঠ হলে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দেলোয়ার ও তার কোলের ছোট্ট শিশুসন্তান। আহত অন্তত ৮ এরপর গুরুতর আহত অবস্থায় দেলোয়ারের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ২৪ দিন ধরে হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই চালিয়ে আজ রাত ৩টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

একটিমাত্র বেপরোয়া দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিয়েছে একটি সুখী পরিবারের তিনটি তাজা প্রাণ। ধ্বংস করে দিয়েছে সাজানো সংসার, ভবিষ্যৎ স্বপ্ন আর বুকভরা ভালোবাসা।
এই মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্বজন ও স্থানীয়দের চোখে এখন শুধুই জল যে শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর