শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অবশেষে এসপি জাহাংগীর আলম গ্রেপ্তার সাতকানিয়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত বানিজ্য মেলায় যাওয়ার পথে সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৩জনের মৃত্যু কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতি অফিস উদ্বোধন। মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে ধর্মীয় কঠিন চীবরদান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত দুই বছরে ৭০০ উন্নয়ন কাজ, দেনা কমেছে ২৭১ কোটি টাকা ২য় বর্ষপূর্তিতে: (চসিক) প্রশাসকের নারায়ণগঞ্জে এনআরডি সাহিত্য সংস্কৃতি কেন্দ্র’র অভিষেক অনুষ্ঠিত সেনের বাড়ি মানব কল্যাণ যুব সংগঠন আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বালুচর যুব সমাজ’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশ্ব ডায়াবেটিস দিবসে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সাতকানিয়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৮১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি ডি.এম. আসহাব উদ্দিন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন এবং চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল্লা সালমান।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার গাইডলাইনমূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, সময়ের যথাযথ ব্যবহার, আত্মউন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের যাতায়াতব্যবস্থা ও আবাসনসংক্রান্ত সমস্যা তুলে ধরে প্রধান অতিথির কাছে কলেজের জন্য বাস ও আবাসিক হোস্টেল প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ শাখার সভাপতি মো. অলিউল্লাহ রাহাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর