শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অবশেষে এসপি জাহাংগীর আলম গ্রেপ্তার সাতকানিয়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত বানিজ্য মেলায় যাওয়ার পথে সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৩জনের মৃত্যু কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতি অফিস উদ্বোধন। মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে ধর্মীয় কঠিন চীবরদান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত দুই বছরে ৭০০ উন্নয়ন কাজ, দেনা কমেছে ২৭১ কোটি টাকা ২য় বর্ষপূর্তিতে: (চসিক) প্রশাসকের নারায়ণগঞ্জে এনআরডি সাহিত্য সংস্কৃতি কেন্দ্র’র অভিষেক অনুষ্ঠিত সেনের বাড়ি মানব কল্যাণ যুব সংগঠন আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বালুচর যুব সমাজ’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশ্ব ডায়াবেটিস দিবসে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধির নাম / ৩০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৫ নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া ও সোমবাড়িয়া বাজার এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

​১৫ নভেম্বর রবিবার সকালে ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেলসহ অত্র এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।

​বিক্ষোভ সমাবেশে এলাকাবাসীর পক্ষে আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, “এসিআই মিলের কারণে সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার হচ্ছে। মিলের লোকজন ও প্রশাসনের যোগসাজশে আমাদের সরকারি পাম্পটি অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে। পাম্প ঠিক করার কথা বলে ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টরা মোটরটি সরিয়ে নিয়ে মাটিচাপা বা গায়েব করে দিয়েছে।”

​তিনি আরও বলেন, “এটি একটি সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পানির উৎস। এই মোটরটি অফিসিয়াল নিয়মে কোথাও জমা হয়নি। এসিআই মিলের স্টাফ ও লোকজন নিজেদের স্বার্থে এবং নানা নির্যাতনের মাধ্যমে দীর্ঘ ছয় বছর ধরে এই পাম্পটি বন্ধ করে রেখেছে। তারা ওয়াসা ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে এই অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে।” মিডিয়া কর্মীদের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার বিনীত অনুরোধ জানান তিনি।

​এ সময় পানির কষ্টের কথা জানিয়ে এক ভুক্তভোগী নারী বলেন, “পানির অভাবে আমরা নিয়মিত গোসল করতে পারি না, খাবার পানিরও অনেক সমস্যা। আপনারা দয়া করে আমাদের পানির সুব্যবস্থা করুন।”

​মানববন্ধন শেষে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, দ্রুত বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং পাম্প চালুর দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর