শিরোনাম :
সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবায়নে ধীরগতি লোকসানের মুখে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক শিল্প বন্দর থানা প্রেসক্লাবের সাংবাদিক কিবরিয়ার শাশুড়ির ইন্তেকাল প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিবৃতি চট্রগ্রামের শিশুসাহিত্য উৎসবে নারায়ণগঞ্জের মান রাখলেন সেন্টু-শান্তু বিপর্যয় এড়িয়ে এবারও সেরা বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সনদপত্র বিতরণ সম্পন্ন বন্দরে মুছাপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আবুল কাউছার আশার মতবিনিময় সভা। সাইনবোর্ডে ১২ ফুট রাস্তা দখলের অভিযোগ, রাজউক ও থানার নোটিশের পরও নির্মাণকাজ চলার দাবি সাতকানিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর শোকবার্তা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

বন্দর থানা প্রেসক্লাবের সাংবাদিক কিবরিয়ার শাশুড়ির ইন্তেকাল

প্রতিনিধির নাম / ৬০ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বন্দর প্রতিনিধি:
নন্দিত টেলিভিশনের বন্দর প্রতিনিধি ও বন্দর থানা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সাজিদ হোসেন কিবরিয়ার শাশুড়ি রানু বেগম (৪০) আর নেই। তিনি গত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত ১০টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন কবরস্থানে মরহুমার জানাজা শেষে তাকে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া এবং সাধারণ সম্পাদক ডি এম মাইনুদ্দিনসহ সকল সদস্য, সহকর্মীবৃন্দ। প্রেরিত এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

একই সাথে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি ও ধৈর্য দান করার তওফিক দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর