মোঃ সাইদুর রহমান:
জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি নারায়ণগঞ্জ সদর থানা কমিটির পরিচিতি সভা ৬ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় শহরের ৪নং ডিআইটিস্থ বিবি রোডে অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ রহিম শেখ। নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে পরিচিতি সভার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শচীন ফকির। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির তদন্ত কর্মকর্তা তপু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন নয়ন। সভায় সদ্য গঠিত ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পরিচিতি তুলে ধরা হয়। কমিটিতে সোহেল ইসলামকে সভাপতি, আবুল হাসেমকে সহ-সভাপতি, আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, শহীদুর রহমান শহীদকে যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খন্দকারকে সাংগঠনিক সম্পাদক, সেলিম হোসেন সাদ্দামকে সহ-সাধারণ সম্পাদক, মোঃ মানিক হোসেনকে সহ- সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।