বন্দর প্রতিনিধি:
৩ নভেম্বর মঙ্গলবার রাতে কেক কাটা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তথা বন্দর থানা প্রেসক্লাবের উপদেষ্টা এ্যাডভোকেট শাহানাজ জামানের জন্মবার্ষিকী পালন করেছে সহকর্মীরা। বন্দর বাজার সংলগ্ন কে কে টাওয়ারস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জন্মোৎসবে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন ক্লাবের প্রধান উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু, উপদেষ্টা রোটারিয়ান নূরুল ইসলাম, সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক ডি এম মাইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, মতিউর রহমান মুক্তি, বিল্লাল হোসেন, মোহাইমিনুল ইসলাম তোহা প্রমুখ। আয়োজনের শুরুতেই কেক ও আলোচনা অনুষ্ঠিত হয় পরিশেষে প্রমীলা গণমাধ্যমকর্মীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।