শিরোনাম :
মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে ধর্মীয় কঠিন চীবরদান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত দুই বছরে ৭০০ উন্নয়ন কাজ, দেনা কমেছে ২৭১ কোটি টাকা ২য় বর্ষপূর্তিতে: (চসিক) প্রশাসকের নারায়ণগঞ্জে এনআরডি সাহিত্য সংস্কৃতি কেন্দ্র’র অভিষেক অনুষ্ঠিত সেনের বাড়ি মানব কল্যাণ যুব সংগঠন আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বালুচর যুব সমাজ’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশ্ব ডায়াবেটিস দিবসে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত বন্দরের রুস্তমপুরে খোকন গংয়ের রমরমা মাদক ব্যবসা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও রেলপথে ধসের শঙ্কা, ঝুঁকিতে ৫ কিলোমিটার এনসিপি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক মুক্তিকে বন্দর শাখার ফুলেল অভ্যর্থণা সাতকানিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, কুপিয়ে জখম ও মালামাল লুট সাতকানিয়া ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত এম এ ইসহাক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে ধর্মীয় কঠিন চীবরদান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মোঃ সুজন বেপারী: মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের সোমপাড়া গ্রামে অবস্থিত অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স বৌদ্ধ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবরদান ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম-বার) এবং মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

এছাড়া অনুষ্ঠানে প্রধান ধর্মীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রীসদ্ধম্মশাসনধ্বজ ভদন্ত ড. বুদ্ধপ্রিয় মহাথের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দও এতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন।

এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তাঁর বক্তব্যে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের অবদান ও বহুমুখী প্রতিভার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অতীশ দীপঙ্কর ও গৌতম বুদ্ধের মানবতাবাদী দর্শন ও আদর্শ অনুসরণের মাধ্যমে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”

তিনি আরও বলেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সবসময় পাশে রয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের সম্প্রসারণ ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরিশেষে তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটির আয়োজন ও সার্বিক পরিচালনায় ছিলেন অতীশ দীপঙ্করের জন্মভিটায় প্রতিষ্ঠিত মেমোরিয়াল কমপ্লেক্স বৌদ্ধ মন্দিরের প্রধান অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের।

সম্মেলন উপলক্ষে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়। এতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে সহযোগিতা করেন সামাজিক সংগঠন প্রত্যয় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।

ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যয়ে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর