বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী স্যারের নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ও ফোর্সের যৌথ অভিযানে ফোর্সের সহায়তায় ইং-০৬/১১/২০২৬ তারিখ বন্দর থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবী,এবং গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ৩। হাফিজুর রহমান, পিতা-আব্দুল মোতালেব, সাং-দাসেরগাঁও, পোঃ-লক্ষণখোলা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, এবং ফৌজদারী কার্যবিধি আইনে , ২ জন সহ সর্বমোট ৫ জন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।