আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাংগিয়া ইসলামিয়া আলীয়া মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬সালের আলীম পরীক্ষায় কৃতিত্বের সাথে শতভাগ পাস করেছে।একই সাথে তারা চট্টগ্রাম জেলায় ১ম হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬সালের আলীম পরীক্ষায় ৫৭ছাত্রছাত্রীর মধ্যে সবাই পাস করেছে।এর মধ্যে এপ্লাস পেয়েছে ৪জন,এগ্রেড পেয়েছে ২০জন,এ মাইনেস পেয়েছে ১২জন,বি গ্রেড পেয়েছে ৯জন এবং সি গ্রেড পেয়েছে ১২জন।কেউ ফেল করেনি।
২০২৬সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করেছেন।তন্মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাংগিয়া আলীয়া মাদ্রাসা শতভাগ পাশ করেছেন এবং চট্টগ্রাম জেলায় ১ম হয়েছেন।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষা কেন্দ্র ছিল ৪৬০টি,পাশের হার ছিল ৬১.০০%,জিপিএ-৫ পেয়েছে ৩২৫০জন।মোট পরীক্ষার্থী ছিল ৯২৯১০জন,ছাত্র সংখ্যা ছিল ৫২,০১১ জন,ছাত্রী সংখ্যা: ৪০,৮৯৪ জন,
উত্তীর্ণ শিক্ষার্থী ছিল ৫৪,৫৪৭ জন,ফেল করেছে ৩৪,৭৭৪ জন।২০২৬সালের ২জুলাই আলীম পরীক্ষা শুরু হয় এবং ১৪আগস্ট সমাপ্ত হয়।
এরমধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাংগিয়া ইসলামীয়া আলীয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা বর্ত্তমান বিশ্বের চলমান আধুনিক প্রেক্ষাপট অনুযায়ী ইসলামি দ্বীনি শিক্ষার আলোকে পাঠদান দিয়ে আসছে।দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা পাঠাদান দিয়ে যুগোপযোগীকরণ করারও ব্যবস্থা করেছে।বর্তমান অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকার আন্তরিকতা ও অক্লান্ত