শিরোনাম :
সাতকানিয়া ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত এম এ ইসহাক সোনারগাঁওয়ে গণপিটুনিতে চোর ফারুকের মৃত্যু ৥ লাশ নিয়ে কুচক্রী মহলের বাণিজ্য! বন্দরে সাংবাদিক বিল্লাল হঠাৎ অসুস্থ, শয্যাপাশে সহকর্মীরা বাবার পরিচালিত ‘যাপিত জীবন’ দিয়ে রূপালী পর্দায় নতুন অধ্যায় শুরু করছেন ভাবনা বন্দরে নামজারি ও খাজনা আদায়ের বিরুদ্ধে ভূমি অফিসে ভুক্তভোগীর আপত্তি ২০ নভেম্বর দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যাপিত জীবন কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী চকরিয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রবাসীর। সাংবাদিক মোখলেসুর রহমান তোতার কন্যা টুম্পার জন্মদিন আজ কাল কবি , গীতিকার, ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৭১তম জন্মদিন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

কাল কবি , গীতিকার, ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৭১তম জন্মদিন

প্রতিনিধির নাম / ৩৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিবেদক:

আগামী দশই নভেম্বর  কবি , গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৭১তম জন্মদিন। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার অদম্য ক্ষমতাসম্পন্ন সাহসী মানুষ কবি এম .আর .মনজু । তিনি একজন গানের মানুষ সুরের মানুষ, একাধারে কবি, গীতিকার, ছড়াকার ও সংগঠক । এম .আর. মনজু’র পুরো নাম মাকসুদুর রহমান মনজু। জন্ম ১০ নভম্বর ১৯৫৬, তার পিতার কর্মস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর গ্রামেই। স্থায়ী নিবাস গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামে, বর্তমান সময়ে বসবাস করেন শ্রীপুর উপজেলার ধলাদিয়া গ্রামে। বড় বোন এম ,এস,নাহার খন্দকারের দেখাদেখি ছোটবেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত হন । তার প্রথম লেখা প্রকাশ পায় ১৯৭৩ সালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে প্রকাশিত কাকলি নামক ছড়া সংকলনে । এরপর থেকেই নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা ছড়া কবিতা প্রকাশ হতে থাকে । এছাড়া তার লেখা অসংখ্য গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে প্রচার হয় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে । ১৯৯৩ সালে সর্বপ্রথম তার লেখা গান মানবজনম আর হবে না বিশিষ্ট সুরকার আবু তাহের চিশতীর সুরে কন্ঠ শিল্পী মিনা বড়ুয়ার কণ্ঠে রেকর্ড করে প্রচার করা হয় । সাম্য দর্শন এই গানের মানুষটি গান, কবিতা ও ছড়া রচনায় এ পর্যন্ত শতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন দেশে বিদেশে এ। তার মধ্যে উল্লেখযোগ্য ভারতের কলকাতা থেকে পশ্চিমবঙ্গের অতন্দ্র সংগঠনের কবি গোবিন্দ হালদার স্মৃতি পদক-২০০৯, ভারতের চব্বিশ পরগনা থেকে আলো আভাষ সাহিত্য সম্মাননা, নেপালের ক্রিয়েটিভ রাইটার্স সম্মাননা এবং বাংলাদেশে বঙ্গবন্ধু স্মৃতি পদক , ভাসানি স্মৃতি পদক ,জিয়া সাহিত্য পদক,সরগম ললিত কলা একাডেমী সম্মাননা,কবি সংসদ বাংলাদেশ সম্মাননা পদক,মায়ের আঁচল সম্মাননা পদক এবং শুভজন গুণীজন সম্মাননা পদকসহ আরও অনেক পুরস্কার ও সম্মাননা । এম আর মনজু”র বিভিন্ন সাহিত্য রচনার মধ্যে সময়ের কাছে নামক একটি কবিতার বই, হাউ কাউ , কড়রা কড়রা ছড়া , কাড়াকাড়ি , ও রোমান্টিক ছড়ার বই সন্ত্রাসী বউ এবং লক্ষ্মী বউ সহ ৭ টি ছড়ার বই এবং শিশুদের জন্য গল্পের বই ‘বাজারের ব্যাগ’সহ মোট ৯ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে । কবি ও ছড়াকার এম আর মনজু একসময় স্বনামধন্য পত্রিকা দৈনিক আজদের সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন । একই পদে ছিলেন দৈনিক জনপদ ও দৈনিক সমাচার পত্রিকায় এবং দৈনিক সমাচারের শিশুদের পাতা ফুলকলিদের আসর এর পরিচালক ছিলেন তিনি ।তাছাড়া দৈনিক আজাদ পত্রিকার শিশুদের পাতা মুকুলের মাহফিল এর পরিচালক হিসাবে দীর্ঘদিন ।যেটির সর্বপ্রথম পরিচালক ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন । বর্তমানে এম আর মনজু জাতীয় গীতিকবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এম আর মনজু সাংস্কৃতিক সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন । একই সাথে শুদ্ধ ধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজনের সাংগঠনিক উপদেষ্টা এবং মায়ের আঁচল এর উপদেষ্টা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, ছড়াকার এম আর মনজু’র সাহিত্য ও গান রচনায় অনুপ্রেরনা যুগিয়েছেন তার মা মরহুমা রাবিয়া খাতুন , বাবা মরহুম সাহাবুদ্দিন এবং বড় বোন নাহার খন্দকার । আর বর্তমানে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করে চলছেন তার জীবন সঙ্গিনী মমতাজ রহমান। আসছে ১০ নভেম্বর ছড়া ও ছন্দের মানুষ এম আর মনজু’র ৭১তম জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে কামনা করি আরও দীর্ঘকাল তিনি বেঁচে থাকুন আমাদের মাঝে, ছড়িয়ে যাক আরও আলো এই প্রত্যাশা নিরন্তর ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর