আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:
পাওনা টাকা আদায় করতে চকরিয়া যাওয়ার পথে আজিজনগর এলাকার গয়ালমারা সড়ক দুর্ঘটনায় হাজি মাহবুবুর রহমান (৬৪) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে,দুমড়ে মুচড়ে যায় বাইক।
নিহত মাহবুবুর রহমান সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজিরখীল নবী মিকারের বাড়ির মৃত আবুল খাইর ও সারিয়া খাতুনের পুত্র।
নিহতের ছোট বোন জামাই বলেন হাজি মাহবুবুর রহমান দীর্ঘ ৩৫ বছর যাবৎ সৌদি আরবের মক্কা আল জুমুম পরে আজিজিয়া সালাম মার্কেটে কর্মরত ছিলেন তিনি গত ৩ মাস পূর্বে দেশে এসেছেন চার দিন পর সৌদি আরব ফেরত যাওয়ার কথা ছিল।তিনি ৪ পুত্র ও ১ কন্যার জনক। সকালে তিনি মোটরসাইকেল চালিয়ে বোনে চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে আজিজনগর এলাকায় অজ্ঞাত কাভার্ডভ্যান অপরদিক থেকে এসে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পথচারীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ আনতে যায়।
এ বিষয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি কর্মকর্তার কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন সড়কের পাশে অজ্ঞাত লাশের সংবাদ পাওয়াই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি ,