শিরোনাম :
সাতকানিয়া ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত এম এ ইসহাক সোনারগাঁওয়ে গণপিটুনিতে চোর ফারুকের মৃত্যু ৥ লাশ নিয়ে কুচক্রী মহলের বাণিজ্য! বন্দরে সাংবাদিক বিল্লাল হঠাৎ অসুস্থ, শয্যাপাশে সহকর্মীরা বাবার পরিচালিত ‘যাপিত জীবন’ দিয়ে রূপালী পর্দায় নতুন অধ্যায় শুরু করছেন ভাবনা বন্দরে নামজারি ও খাজনা আদায়ের বিরুদ্ধে ভূমি অফিসে ভুক্তভোগীর আপত্তি ২০ নভেম্বর দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যাপিত জীবন কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী চকরিয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রবাসীর। সাংবাদিক মোখলেসুর রহমান তোতার কন্যা টুম্পার জন্মদিন আজ কাল কবি , গীতিকার, ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৭১তম জন্মদিন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

২০ নভেম্বর দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যাপিত জীবন

প্রতিনিধির নাম / ৪৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বিনোদন প্রতিবেদক:
বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বহুল পঠিত উপন্যাস অবলম্বনে নির্মিত এবং হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত বহুল প্রতীক্ষিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘যাপিত জীবন’ আগামী ২০ নভেম্বর দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ইমপ্রেশন টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় সিনেমাটি ঘিরে চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ৪৭-এর দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ছবিটির চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়।
                    ‘যাপিত জীবন’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রবীণ অভিনেতা আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী; সিনেমায় তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে।    এছাড়া কেন্দ্রীয় চরিত্র ‘আনজুম’-এ অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা-যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় বড় পর্দায় কাজ করলেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন একদল গুণী শিল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর