শিরোনাম :
সাতকানিয়া ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত এম এ ইসহাক সোনারগাঁওয়ে গণপিটুনিতে চোর ফারুকের মৃত্যু ৥ লাশ নিয়ে কুচক্রী মহলের বাণিজ্য! বন্দরে সাংবাদিক বিল্লাল হঠাৎ অসুস্থ, শয্যাপাশে সহকর্মীরা বাবার পরিচালিত ‘যাপিত জীবন’ দিয়ে রূপালী পর্দায় নতুন অধ্যায় শুরু করছেন ভাবনা বন্দরে নামজারি ও খাজনা আদায়ের বিরুদ্ধে ভূমি অফিসে ভুক্তভোগীর আপত্তি ২০ নভেম্বর দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যাপিত জীবন কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী চকরিয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রবাসীর। সাংবাদিক মোখলেসুর রহমান তোতার কন্যা টুম্পার জন্মদিন আজ কাল কবি , গীতিকার, ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৭১তম জন্মদিন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সোনারগাঁওয়ে গণপিটুনিতে চোর ফারুকের মৃত্যু ৥ লাশ নিয়ে কুচক্রী মহলের বাণিজ্য!

প্রতিনিধির নাম / ৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি :

​নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ললাটি এলাকায়  গণপিটুনিতে চিকিৎসাধীন ফারুক (৩৭) নামের এক অভিযুক্ত চোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত নেতা অমিত হাসানকে জড়িয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা, হয়রানি ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অমিত হাসান এ ঘটনার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

​সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, এই অপপ্রচার তাঁর দীর্ঘদিনের অর্জিত সামাজিক ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার একটি গভীর ষড়যন্ত্র মাত্র।

তথ্য সূত্রে জানা যায় এই চক্রটি র্দীঘদিন ধরে এশিয়া মহাসড়কে চুরি, ছিন্তাই ও ডাকাতি সহ মাদক কেনাবেচার সাথে জড়িত রয়েছে বলে এলাকা বাসি জানায়।

​ঘটনার বিবরণে জানা যায়, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ললাটি এলাকার আমিনুল হকের নির্মাণাধীন টিনশেড পাকা বিল্ডিংয়ের ১৮টি রুমে প্রবেশ করে একটি সংঘবদ্ধ চোরের দল। এ সময় তারা ওয়্যারিংয়ের তার, সুইচ বোর্ড ও বাতিসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
​পরের দিন সকালে স্থানীয়রা তামিম নামের এক তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর তিন চোর—ফারুক, সোহেল ও সাদিকুলকে আটক করা হয়। আটককৃতরা চারজন মিলে চুরির কথা স্বীকার করার পাশাপাশি জানায় যে, চুরি করা মালামাল জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারের একটি ভাঙারি দোকানে বিক্রি করা হয়েছে। ​গণপিটুনি ও আইনি পদক্ষেপ
​চুরির বিষয়টি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী ও জনতা চারজনকে গণপিটুনি দেয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় চোর চক্রের সদস্য ফারুকের মৃত্যু হয়।

এ ঘটনায় আমিনুল হকের ভাতিজা শিহাব বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ​অভিযোগে
সোনারগায়ের ললাটি গ্রামের সেরাজ উদ্দিনের ছেলে ফারুক (৩৭) আব্দুর রবের ছেলে সোহেল(৩৮) ফারুক (৩৭), নাসির উদ্দিন নাসুর ছেলে সাদিকুল (১৭), আল আমিনের ছেলে তামিম( ১৫) কে আসামী করা হয়।
​এলাকাবাসীর ভাষ্যমতে, এই চারজন এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে এবং চুরি তাদের পেশায় পরিণত হয়েছে। ইতিপূর্বে বারবার তাদেরকে ধরে জরিমানা ও স্থানীয়ভাবে শাস্তি দেওয়া হলেও তাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। তাদের কারণে এলাকাবাসী চরম অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই এ ধরনের অপরাধীদের আটক করে কঠোর ও দীর্ঘমেয়াদী আইনি শাস্তির ব্যবস্থা করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগী অমিত হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর