বন্দর প্রতিনিধি:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বালুচর যুব সমাজ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ বন্দরের মিরকুন্ডী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
লাইফ কেয়ার ডায়াবেটিক এন্ড থাইরয়েড সেন্টারের সহযোগিতায় সেবামূলক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব-এর নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। হাজী মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার কাজী সাঈদের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ডায়াবেটিক ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক এর পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। দিনব্যাপী আয়োজনের শুরুতে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বণাঢ্য আনন্দ র্যালি বের হয় পরে চিকিৎসা ক্যাম্পিং ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।