বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ বন্দরের ধামগড় ইউনিয়নের সেনের বাড়ি মানব কল্যাণ যুব সংগঠন আয়োজিত ডিগবার ফুটবল টুর্নামেন্ট ১৩ নভেম্বর শুক্রবার শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ শহিদুল্লাহ মেম্বার, মোঃ সোবাহান, মোঃ কবির মোঃ জামাল মোঃ মিন্টু, মোহাম্মদ রফিক প্রধান ও মোঃ অমিত শাওন জয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন এলাকার যুব সমাজের আইডল মোহাম্মদ সাইদুল ইসলাম হৃদয়। মূলতঃ তরুন ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে বাজপাখি বনাম ৫২ বাজার ৫৩ গলি। বাজপাখি দলের হয়ে খেলেছেন মোহাম্মদ সাইদুল ইসলাম হৃদয়, মোহাম্মদ অমিত, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ জীবন, মোহাম্মদ সিফাত, এবং ৫২ বাজার ৫৩ গলি দলের হয়ে অংশ নেন মোহাম্মদ রাব্বি, হাসিবুল, রবিউল, আতিক, রিহান প্রমুখ।