শিরোনাম :
২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষামন্ত্রী নেত্রকোনার ঐতিহ্যের আসল স্বাদের চ্যাপা শুঁটকি যাচ্ছে ঢাকাসহ দেশের ভিন্নস্থানে বাইকার ইয়াসিরের বেপরোয়া গতি কেড়ে নিল শিশু সাফেয়ানের প্রাণ! নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালন সাতকানিয়ায় পৈত্রিক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন আওয়ামীলীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মদনপুরে আশার বিক্ষোভ সমাবেশ, শতাধিক নেতাকর্মী নিয়ে ব্যবসায়ী ইকবাল হোসেনের যোগদান গজারিয়া পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগবাড়ি মোড় থেকে ২নং রেলগেট পর্যন্ত সড়কের সংস্কার চেয়ে শিক্ষকের স্ট্যাটাস! বন্দরে এমপিপুত্রকে লাঙ্গলবন্দ স্কুল কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা শেষ হলো সাব্বির সেন্টু’র নাটক ‘আসল মা’ এর প্রথম দিনের চিত্রগ্রহণ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলা প্রতিনিধি:
আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পরপরই তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ওই দিন শিক্ষার্থীরা ফলাফলের সঙ্গে পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরবে বলেও জানান তিনি।

গজারিয়ার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ২৪ ডিসেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল ঘোষণা করা হবে। সেদিন শিক্ষার্থীরা ফলাফলের শিটের পাশাপাশি নতুন বই পাবে। যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি যাবে।

নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছে যাবে। তবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।

বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার বইগুলো উন্নত মানে ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের ছাপা বা কাগজের মান ঠিক না থাকলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।

শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। মাদ্রাসাগুলোতেও মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ তৈরি করা হবে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া এবং গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদসহ অনেকে।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর