ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সারাদেশ ব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গজারিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর ঈদগাহসংলগ্ন আলিফ কাচ্চি রেস্টুরেন্টের সামনে থেকে মিছিলটি বের করা হয়।এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলিফ কাচ্চি রেস্টুরেন্টের সামনে জড়ো হন। পরে সেখানে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলে গজারিয়া উপজেলা যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে ভবেরচর থানা গেটের সামনে গিয়ে শেষ হয়।এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।এসময় উপস্থিত থেকে নেতৃত্ব দেন মুন্সীগজ্ঞ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না,গজারিয়া উপজেলা যুবদলের আহবায়ক জালাল উদ্দীন রুমি,সদস্য সচিব নাজির সিকদার, ১নং যুগ্ম আহবায়ক মাহাদি ইসলাম বাবু,বাউশিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাষক এবাদুল্লা, যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ, যুগ্ম আহবায়ক রেজাউল করিম তারেক, যুবদলের নেতা সালেহ আহমেদ রাসেল, যুবদল নেতা খান শাহিন, জহির ফরহাদ, দেলোয়ার হোসেন, ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, ও কাওসার আহমেদ সহ বিএনপি ও যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।