শিরোনাম :
গজারিয়া পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগবাড়ি মোড় থেকে ২নং রেলগেট পর্যন্ত সড়কের সংস্কার চেয়ে শিক্ষকের স্ট্যাটাস! বন্দরে এমপিপুত্রকে লাঙ্গলবন্দ স্কুল কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা শেষ হলো সাব্বির সেন্টু’র নাটক ‘আসল মা’ এর প্রথম দিনের চিত্রগ্রহণ গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি সাতকানিয়ায় ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি সহ অভিযোগের পাহাড়। নারায়ণগঞ্জের বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অবশেষে এসপি জাহাংগীর আলম গ্রেপ্তার সাতকানিয়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

নাগবাড়ি মোড় থেকে ২নং রেলগেট পর্যন্ত সড়কের সংস্কার চেয়ে শিক্ষকের স্ট্যাটাস!

প্রতিনিধির নাম / ৩৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের অন্তর্গত নাগবাড়ি মোড় থেকে ২নং রেলগেট আলমাস পয়েন্ট পর্যন্ত সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই সড়কটির দুরবস্থা তুলে ধরে নাসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন ও ব্যঙ্গাত্মক খোলা চিঠি লিখেছেন বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে অধ্যক্ষ আজিজুর রহমান লেখেন, আমরা আপনার সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের অধম, নিষ্পেষিত অধিবাসী। প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ নাগবাড়ি মোড় থেকে দুই নম্বর গেট আলমাস পয়েন্ট পর্যন্ত যাতায়াত করে। রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।

সড়ক সংস্কারের পূর্বের একটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, প্রায় তিন মাস আগেও এলাকাবাসীর দুর্ভোগের কথা জানিয়ে ফেসবুকের মাধ্যমে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এর ঠিক তিন দিন পর সিটি কর্পোরেশনের দুটি ভেকু (এক্সকাভেটর) দিয়ে কৃষ্ণচূড়া মোড় থেকে আয়ফলন ভিলা পর্যন্ত ভাঙাচোরা পিচের আস্তর উঠিয়ে রাস্তাটি সমান করা হয়। এতে স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়েছিল যে, অবশেষে হয়তো তাদের দুর্ভোগ লাঘব হতে যাচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে, এক সপ্তাহ পরই সেই ভেকুগুলো উধাও হয়ে যায় এবং সংস্কারকাজ থমকে দাঁড়ায়।

বর্তমানে সড়কটির অবস্থা আরও শোচনীয় আকার ধারণ করেছে উল্লেখ করে অধ্যক্ষ আজিজুর রহমান তার পোস্টে বলেন, বর্তমানে এই রাস্তাটুকুর অবস্থা অত্যন্ত জঘন্য। গর্ভবতী মা, বৃদ্ধ মানুষ এবং ছোট ছোট স্কুলগামী শিক্ষার্থীরা এই রাস্তায় চলাচল করতে ভয় পায়।

অবশেষে অভিমান ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে নাসিক প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লেখেন, আপনার কাছে সবিনয় নিবেদন, আপনি যদি দয়া করে আজ-কালকের মধ্যে একবার আলমাস পয়েন্ট থেকে নাগবাড়ির ডায়াবেটিস সেন্টার পর্যন্ত একটু ঘুরে আসতেন, তবে আমরা চিরকৃতজ্ঞ থাকতাম। রাস্তা ঠিক করুন আর নাই করুন, দয়া করে আপনি একবার রিকশায় হোক অথবা আপনার গাড়িতে করে হোক, রাস্তাটি ঘুরে যাবেন। রাস্তা ঠিক করতে বলে আপনাকে আর আমরা বিরক্ত করতে চাই না।

এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ যাতায়াত করেন। পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অধ্যক্ষের এই ফেসবুক পোস্টটি মুহূর্তেই স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই এর সাথে একমত পোষণ করে দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর