শিরোনাম :
বন্দরে এমপিপুত্রকে লাঙ্গলবন্দ স্কুল কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা শেষ হলো সাব্বির সেন্টু’র নাটক ‘আসল মা’ এর প্রথম দিনের চিত্রগ্রহণ গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি সাতকানিয়ায় ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি সহ অভিযোগের পাহাড়। নারায়ণগঞ্জের বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অবশেষে এসপি জাহাংগীর আলম গ্রেপ্তার সাতকানিয়া সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত বানিজ্য মেলায় যাওয়ার পথে সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৩জনের মৃত্যু কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতি অফিস উদ্বোধন।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সাতকানিয়ায় ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি সহ অভিযোগের পাহাড়।

প্রতিনিধির নাম / ৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

আবদুল্লাহ আল মামুন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় যৌন হয়রানি, ফান্ড আত্মসাৎ, মাসের পর মাস অনুপস্থিত থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন সহ নানা অভিযোগ উঠেছে ছদাহা কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহের বিরুদ্ধে। তিনি উপজেলার বাজালিয়া ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি।

তার অপসারণের দাবিতে সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থর মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও সচেতন এলাকাবাসি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক রতন গুহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনির অন্তত ১৪/১৫জন ছাত্রীকে যৌন হয়রানি করেছেন। তার লালসার থাবা থেকে ওই বিদ্যালয়ের আয়াও রক্ষা পায়নি।

এতে আরও উল্লেখ করা হয়, বছরের পর বছর বিদ্যালয়ের আয়-ব্যয়ের কোন অডিট করা হয়নি। পতিত ফ্যাসিস্টের আরেক দোসরকে সভাপতি করে নিজের ইচ্ছে মাফিক বিদ্যালয় পরিচালনা করেছেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের মতামতকে তিনি তোয়াক্কা
না করেই বিদ্যালয়কে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছেন।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহবায়ক নেছার আহমদ বলেন, ৫আগস্টের পর থেকে রতন গুহ পলাতক আছেন। একটি চক্র তাকে পূনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে চক্রান্ত করে যাচ্ছে।

তিনি আশংকা প্রকাশ করে বলেন, রতন গুহ বিদ্যালয়ে আসলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে।

পরিষদের সদস্য সচিব মুজিবুর রহমান মেম্বার বলেন, রতন গুহের যৌন হয়রানির অডিও-ভিডিও-হোঢয়াটস্যাপের এস এম এস সহ যাবতীয় প্রমান আমাদের কাছে রয়েছে। এসব প্রমানের কপি ইউএনও’র কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, স্মারকলিপিটি ডিসি মহোদয় বরাবর পাঠানো হয়েছে। বিধিমতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর