শিরোনাম :
রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী ৥ চট্টগ্রামের শিশুসাহিত্য উৎসবে দুই বন্ধু ৥ সাব্বির আহমেদ সেন্টু- ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই শিক্ষামন্ত্রী নেত্রকোনার ঐতিহ্যের আসল স্বাদের চ্যাপা শুঁটকি যাচ্ছে ঢাকাসহ দেশের ভিন্নস্থানে বাইকার ইয়াসিরের বেপরোয়া গতি কেড়ে নিল শিশু সাফেয়ানের প্রাণ! নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালন সাতকানিয়ায় পৈত্রিক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন আওয়ামীলীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মদনপুরে আশার বিক্ষোভ সমাবেশ, শতাধিক নেতাকর্মী নিয়ে ব্যবসায়ী ইকবাল হোসেনের যোগদান গজারিয়া পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগবাড়ি মোড় থেকে ২নং রেলগেট পর্যন্ত সড়কের সংস্কার চেয়ে শিক্ষকের স্ট্যাটাস! বন্দরে এমপিপুত্রকে লাঙ্গলবন্দ স্কুল কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী ৥ চট্টগ্রামের শিশুসাহিত্য উৎসবে দুই বন্ধু ৥ সাব্বির আহমেদ সেন্টু-

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

যাবো যাবো করেও যাওয়া নিয়ে যখন একপ্রকার লুকোচুরি খেলছিল মন, ঠিক তখনই বন্ধু শিশুআসাহিত্যিক নজরুল ইসলাম শান্তুর জোরাজুরিতে সব দ্বিধা নিমেষেই উড়ে গেল। গন্তব্য-সুদূর চট্টগ্রামের দুই দিনব্যাপী শিশুসাহিত্য উৎসব, যেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের ডাক পাঠিয়েছিলেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত প্রখ্যাত শিশুসাহিত্যিক রাশেদ রউফ। কিন্তু ঝামেলা বাধল শেষ মুহূর্তে এসে একটা বিশেষ কাজে আটকে যাওয়ায়। ফলশ্রুতিতে বাস বা ট্রেনের অগ্রিম টিকেট কাটার কোনো সুযোগই আর মেলেনি! কী আর করা, হাতে সময় কম জেনেই দুই বন্ধু আগের দিন রাত দশটায় নারায়ণগঞ্জের চাষাড়া থেকে সিএনজি কিংবা লোকাল বাস ছাড়িয়ে সোজা সাইনবোর্ডের উদ্দেশ্যে দিলাম এক ছুট।

সাইনবোর্ডের কাউন্টারে পৌঁছাতেই এক যুবক মুচকি হেসে হাজির, স্যার, কই যাবেন? টিকেট লাগবে? দাম জানতে চাইলে হাঁক বসল, ৭৫০ টাকা করে, দুইটায় ১৫০০! বেশ কিছু দরদাম করে ১২০০ টাকায় দুটি টিকেট হাতে ধরিয়ে দিল কাউন্টারের সেই অমায়িক চেহারার ছেলে রনি’। বাস সার্ভিসের মুন্সিয়ানা গেয়ে সিডিএম পরিবহনের একটি গাড়িতে সে আমাদের তুলে দিল সসম্মানে।

বাস ছাড়ার পরই শুরু হলো আসল তামাশা। কন্ডাক্টর আর যাত্রীদের মধ্যে ভাড়ার অঙ্ক নিয়ে তুমুল বাকবিতণ্ডা! কন্ডাক্টর চঞ্চল গলায় বলছে-ন্যায্য ভাড়া ৩৫০ টাকা! অথচ যাত্রীরা কেউ দিচ্ছে ২০০ কেউ বা টুঁ শব্দ করছে না। কন্ডাক্টর তখন আমাদের দেখিয়ে তেড়েফুঁড়ে উঠলেন, দেখুন ভাই, এই যাত্রীরা কাউন্টার থেকে ৭৫০ টাকা দিয়ে টিকেট কেটে এসেছে, আর আপনারা ৩৫০ টাকা দিতে চান না।

আমি আর শান্তু ভাই তো আকাশ থেকে পড়লাম! কন্ডাক্টরকে ডেকে থমকে জিজ্ঞেস করলাম, ভাই ব্যাপার কী? আমরা কি তবে বোকাই বনে গেলাম? কন্ডাক্টর তখন দীর্ঘশ্বাস ফেলে অকপটে ফাঁস করে দিলেন ভেতরের খবর, আপনারাতো ভাই দালালের খপ্পরে পড়ে এসেছেন! আমাদের বাসের প্রকৃত ভাড়াতো ৩৫০ টাকাই! মেজাজটা তখন সপ্তমে চড়ে বসল। টিকিটের পেছনে লেখা রনির নাম্বারে কল করতেই সে লাইন কেটে হাওয়া! মনে মনে শপথ নিলাম, ঢাকা ফিরে ওই চিটারকে আগে শায়েস্তা করতে হবে। আপাতত চট্টগ্রামমুখী মনটাকে শান্ত রাখলাম।

ঘণ্টাখানেক পর চান্দিনার একটি স্টপেজে বাস থামা মাত্রই আমি আর শান্তু ভাই নেমে পড়লাম। কড়া রোদের বদলে রাতের স্নিগ্ধ আমেজে গরম চা আর বার্গারে চুমুক দিয়ে কয়েকটি সেলফি তুলে গাড়িতে ফিরলাম। কিন্তু সুখের সময় কই, কুমিল্লা পার হতে না হতেই বাসের পিস্টনের পেছনের বেয়ারিং গেল ভেঙে!

রাত তখন ঠিক বাজে ৩টা। নির্জন এক জায়গায় বাস ফেলে ড্রাইভার মহাশয় কোন ফাঁকে যে কেটে পড়েছেন, কেউ টেরই পেলো না! গাড়ির অধিকাংশ যাত্রী গভীর ঘুমে বিভোর। এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশের একটি রেকার এসে বাসটিকে কোনোমতে নিরাপদ আশ্রয়ে টান নিয়ে গেল। হেলপার ও সুপারভাইজারের ওপর রাগ ঝেড়ে কোনো লাভ হলো না। ভাড়ার টাকা ফেরত চাইলে সাফ জানিয়ে দিল, ড্রাইভার তো সব টাকা নিয়ে চম্পট দিয়েছে!’

এদিকে সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমিতে আমাদের রিপোর্টিং! পকেট গরম, মাথা আরও গরম। হঠাৎ মুশকিল আসান হিসেবে সামনে এল একটা ছোট পিকআপ। হাত উঁচিয়ে থামিয়ে বললাম, ভাই, জনপ্রতি ১০০ টাকা করে দেবো, আমাদের অলংকার মোড় পর্যন্ত একটু পৌঁছে দেবেন? চালক রাজিও হয়েছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক ফেরেস্তাতুল্য হাইস মাইক্রোবাস সামনে এসে হাজির! চালক মানুষটি এতটাই ভালো যে, ইশারা দেওয়া মাত্রই আমাদের গাড়িতে তুলে নিলেন। মনে মনে ভাবলাম, উনি না থাকলে ওই পিকআপের ছাদে চড়ে হাওয়া খেতে খেতে জিরিয়ে জিরিয়ে চট্টগ্রাম পৌঁছাতে হতো!

মাইক্রোচালক আমাদের নামিয়ে দিলেন অলংকার মোড়ে। সেখান থেকে পাঁচলাইশ ষোলকবহর বড় বোনের বাসার উদ্দেশ্যে একটা মিশুক নিলাম। পথিমধ্যে বড় আপার ফোন, কোথায় তোরা? এত দেরি হচ্ছে কেন?

চালককে বললাম, মামা পার্কভিউ হসপিটাল যাবেন তো?’ উনি মাথা নেড়ে বললেন, অবশ্যই! কিন্তু গন্তব্যের কাছাকাছি এসে ড্রাইভার মহাশয় গাড়ি থমকে বললেন, ‘এই তো পার্কভিউ টাওয়ার চলে এসেছি! মামাকে বললাম আমরাতো পার্ক ভিউ হসপিটালে যাবো এটাতো পার্কভিউি টাওয়ার। তখন মিশুক চালক মামা মাফ চান বলেন, মামা আমিতো ভেবেছি পার্কভিউ টাওয়ার। আসলে মিশুকওয়ালা যে পার্কভিউ হসপিটাল চিনেনা সেটা বুঝা গেল। উপায় না পেয়ে রাস্তার এক নাইট গার্ডকে জিজ্ঞেস করতেই তিনি চোখ কপালে তুলে বললেন, ওরে বাবা! আপনারা তো বহুদূর চলে এসেছেন! মিশুক ছেড়ে লোকাল বাসে চড়ে মুরাদপুর নামলাম, সেখান থেকে রিকশা নিয়ে শেষ পর্যন্ত মোল্লার গ্যারেজের পেছনের আবেদ নীলগিরির লিফটের ৯ তলায় যখন পৌঁছালাম, তখন মনে হলো এক মহাভারত জয় করে ফেলেছি!

লিফট খুলতেই আপা দাঁড়িয়ে। ঘরে ঢুকে ফ্রেশ হতেই ডাইনিং টেবিলে হাজির হলো গরম রুটি, ডিম আর খাসির নলির নেহারি আর দারুণ এক মুরগির স্যূপ! পেটপুজো সেরে বিছানায় মাথা ঠেকাতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঠিক নয়টায় আপার ঘুম ভাঙানিয়া ডাকে চাঙা হয়ে আরেক দফা নাস্তা-ছানা, মিষ্টি ও রূচির সাথে টেবিলে হাজির হলেন ভগ্নিপতি। যাওয়ার আগে আমি আমার প্রকাশিত উপন্যাসগ্রন্থ ‘স্বপ্নভরা দুটি চোখ’ এবং আমার জন্মদিন উপলক্ষে সারাদেশের লেখকদের লেখা নিয়ে প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘ধ্রুব’ দুলাভাইয়ের হাতে তুলে দিলাম।

ভগ্নিপতির পাঠানো প্রাইভেটকারে চেপে দুই বন্ধু যখন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মূল ফটকে এসে নামলাম, তখন চারপাশের উৎসবমুখর পরিবেশ দেখে সব ক্লান্তি এক নিমিষে উবে গেল। গাড়িচালক আজাদ ভাইয়ের জীবনযুদ্ধের গল্প শুনতে শুনতে কখন যে গন্তব্যে পৌঁছেছি বুঝতেই পারিনি।

শিল্পকলার প্রধান ফটকে পৌঁছাতেই চোখে পড়ল দেশের নানা প্রান্ত থেকে আসা বরেণ্য সব শিশুসাহিত্যিকের মুখচ্ছবি। সকাল দশটায় গ্যাসবেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ১২ জন প্রখ্যাত লেখক। জাতীয় সংগীতের সুমধুর সুরে শুরু হলো মূল পর্ব।

দুপুর আড়াইটায় দুপুরের খাবারের আয়োজন ছিল শিল্পকলার ঠিক বিপরীত পাশের বিলাসবহুল রেস্টুরেন্ট স্বাদবাড়ি’তে। চমৎকার ছিমছাম পরিবেশ। সেই লাঞ্চের ফাঁকেই বরেণ্য শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া রেস্টুরেন্টের ভেতর জমিয়ে তুললেন এক অনবদ্য ছড়া পাঠের আসর! আমি, শান্তু ভাইসহ আরও কয়েকজন সেই আসরে অংশ নিলাম। শান্তু ভাইয়ের স্বভাবসুলভ জ্বালাময়ী ছড়া পাঠের ছন্দে চারপাশ মুখরিত হয়ে উঠল, উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ!

বিকেলের অধিবেশনে নারায়ণগঞ্জ থেকে শান্তু ভাই ও আমি আলাদা দুটি পর্বে অতিথি হিসেবে অংশ নিলাম। সেই সেশনের মূল আলোচক ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট শিশুসাহিত্যিক আনজীর লিটন। সেই পর্বে আমিসহ আরো কয়েকজন ছিলাম বিশেষ অতিথি। আলোচনা শেষে যখন মাইক্রোফোনে নিজের লেখা পাঠ করলাম এবং উপস্থিত সুধীজনদের কাছ থেকে হাততালি পেলাম, তখন সব ঝামেলার ক্লান্তি নিমেষেই ধুয়ে মুছে গেল। শান্তু ভাইও তার স্বভাবসুলভ বিদ্রোহী ও সুরভিত ছড়ায় পুরো হলরুম মাতিয়ে তুললেন।

পরিশেষে বলতে হয়, লেখকদের প্রতি চট্টগ্রামের এই সম্মান জানানোর ভঙ্গিটি ছিল এককথায় অনন্য। নানা বিপত্তি, সিডিএম বাসের বিড়ম্বনা আর পথভুলার শত ঝামেলা ছাপিয়ে দেশের সেরা সেরা লেখকদের এই মিলনমেলা আমাদের দুই বন্ধুর মনে এক চিরস্মরণীয় সুবাস ছড়িয়ে দিয়ে গেল।

লেখক: সাব্বির আহমেদ সেন্টু
শিশুসাহিত্যিক ও সম্পাদক
০১৯১১৮২১৩৪৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর