শিরোনাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও রেলপথে ধসের শঙ্কা, ঝুঁকিতে ৫ কিলোমিটার এনসিপি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক মুক্তিকে বন্দর শাখার ফুলেল অভ্যর্থণা সাতকানিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি, কুপিয়ে জখম ও মালামাল লুট সাতকানিয়া ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি নির্বাচিত এম এ ইসহাক সোনারগাঁওয়ে গণপিটুনিতে চোর ফারুকের মৃত্যু ৥ লাশ নিয়ে কুচক্রী মহলের বাণিজ্য! বন্দরে সাংবাদিক বিল্লাল হঠাৎ অসুস্থ, শয্যাপাশে সহকর্মীরা বাবার পরিচালিত ‘যাপিত জীবন’ দিয়ে রূপালী পর্দায় নতুন অধ্যায় শুরু করছেন ভাবনা বন্দরে নামজারি ও খাজনা আদায়ের বিরুদ্ধে ভূমি অফিসে ভুক্তভোগীর আপত্তি ২০ নভেম্বর দেশের সকল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যাপিত জীবন কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক আরোহী চকরিয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রবাসীর।
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও রেলপথে ধসের শঙ্কা, ঝুঁকিতে ৫ কিলোমিটার

প্রতিনিধির নাম / ৪৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

কয়েকদিন পরেই শুরু হবে লাগামহীনভাবে মাটিকাটা, ইটভাটার কার্যক্রম এবং অতিরিক্ত ওজনবাহী যানবাহনের চলাচলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের প্রায় ৫ কিলোমিটার এলাকা ও পাশের রেলপথ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের ধসে তিন জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঝুঁকিপূর্ণ এই অংশটি সাতকানিয়ার মৌলভীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত। এর দুই পাশে রয়েছে নয়াখাল ও গরলা খাল। এই অংশে মহাসড়কের ৬টি কালভার্ট রয়েছে, যা কেঁওচিয়া, ঢেমশা, কালিয়াইশ, ধর্মপুর ও নলুয়া ইউনিয়নের পানি নিষ্কাশন করে।

মহাসড়ক থেকে ৫০০ গজ পূর্বে প্রায় ৩ কিলোমিটার রেলপথ গেছে ধর্মপুর হয়ে কেঁওচিয়া ও ঢেমশা ইউনিয়নের ওপর দিয়ে। রেলপথের পানি নিষ্কাশনের জন্য সেখানে ৬টি লোহার সেতু রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ও রেলপথের পাশের ফসলি জমি মূলত ২০ ফুট নিচে। কিন্তু স্কেভেটর দিয়ে আরও ২০ থেকে ৩০ ফুট গভীর করে মাটি কেটে নেওয়ায় সেখানে বিশাল খাদ ও লেকের সৃষ্টি হয়েছে। কেরানীহাট সংলগ্ন রেল সেতুর ১০০ গজ উত্তরে এমন একটি খাদ রয়েছে।

অভিযোগ রয়েছে, মৌলভীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় প্রায় ৩২টি ইটভাটা রয়েছে। রাতে প্রশাসনিক তদারকি না থাকায় ফসলি জমি ও খালের পাড় থেকে গভীর করে মাটি কেটে ইটভাটায় নেওয়া হয়। এতে তিন ধরনের ক্ষতি হচ্ছে — কৃষিজমি উর্বরতা হারাচ্ছে, খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং মাটিবাহী ডাম্পার ট্রাক থেকে মহাসড়কে মাটি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটে।

এদিকে ধারণক্ষমতার বেশি ওজনের পাথর ও পণ্যবাহী ৩০-৩৫ টনের ট্রাক, ৮ থেকে ১২ চাকার লরি এবং দূরপাল্লার বাসের অবাধ চলাচল চলছে। গত জুলাইয়ে বন্যায় সাতকানিয়া এক সপ্তাহ পানির নিচে থাকায় সড়কের দুই পাশের মাটি নরম হয়ে গেছে। ফলে ধসের ঝুঁকি আরও বেড়েছে। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দোহাজারী-কক্সবাজার ১০০ কিলোমিটার রেলপথও একই কারণে হুমকির মুখে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, অসাধু ব্যবসায়ীরা মাটি কেটে ইটভাটায় মজুত করছে। এতে মহাসড়ক ও রেললাইন দুটোই ধসের মুখে পড়েছে।

পরিবেশবিদরা বলেন, ফসলি জমির ৩০ ফুট গভীর থেকে মাটি কাটা পরিবেশ আইন ও ইট প্রস্তুত আইনের লঙ্ঘন। এটি ভূ-প্রকৃতি ও পানির স্তরের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে।

ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন মাটি আগে কাটলেও এখনো কাটা হয়নি তবে মহাসড়ক ও রেলপথ আমাদের জাতীয় সম্পদ এ সড়কের কোন ক্ষয়ক্ষতি আমরা মেনে নেব না ইটভাটায় মাটি লাগবে তাই বলে আমরা মাটি কেটে সড়ক ঝুঁকিপূর্ণ হবে সেটা মেনে নেয়া যায় না। প্রয়োজনে মাটি কাঁটাবন যারা অবৈধভাবে মাটি কাটবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নিবে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, মহাসড়কের এত কাছে গভীর খাদ তৈরি এবং অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল সড়কের স্থায়িত্বের জন্য হুমকি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। এর আগেও মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর