মোঃ মোবারক হোসেন নাদিম নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) নরসিংদীর পশ্চিম ভেলানগর কালীবাড়ি রোড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন সংগঠনের নেতাকর্মী ও উপস্থিত অতিথিরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ মোবারক হোসেন নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক, নরসিংদীর সিনিয়র অফিসার মোঃ রশিদ মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ মহিউদ্দীন সরকার, সহসভাপতি মোঃ মনির হোসেন, সফিউল্লাহ চৌধুরী ও মোঃ বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন (ইমন)।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ মতিন মিয়া, মোঃ বশির আহমেদ, মোঃ রাসেল মিয়া, নুর নবী, মোঃ আমজাদ মিয়া, মোঃ জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।