বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই রাশিয়ায় উইটকফ, লক্ষ্য কী?

প্রতিনিধির নাম / ৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই রাশিয়ায় ছুটে গেলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার (২১ অক্টোবর) সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।

সিবিএস নিউজ জানিয়েছে, মূলত ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাব এগিয়ে নেওয়া এবং বৃহত্তর আলোচনার পথ তৈরি করাই এই সফরের মূল লক্ষ্য। কিন্তু জেলেনস্কির সঙ্গে আলোচনার পর পুতিনকে কী বার্তা দিতে যাচ্ছেন ট্রাম্পের এই দূত? তা নিয়ে আলোচনা চলছে।

এর আগে মঙ্গলবার নরওয়েতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন উইটকফ। সেখান থেকে সরাসরি রাশিয়ার উদ্দেশে রওনা হন তিনি। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে পৌঁছালে ক্রেমলিনের দূত কিরিল দিমিত্রিয়েভ তাকে স্বাগত জানান বলে জানিয়েছে সিএনএন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, বুধবার দিনের প্রথমার্ধে পুতিনের সঙ্গে বৈঠক করবেন উইটকফ।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, নরওয়ের বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। ইউক্রেন নতুন কিছু প্রস্তাব দিয়েছে, যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরবর্তী পদক্ষেপের বিষয়ে দুই পক্ষের মধ্যে শক্তিশালী সমঝোতাও তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর